advertisement

West Bengal News: দুই যৌনকর্মীর ফাঁদে পা, কলকাতার নিষিদ্ধপল্লিতে গিয়ে ব্যবসায়ীর মারাত্মক পরিণতি!

Last Updated:

West Bengal News: ওই ব্যবসায়ী যখন টাকা ফেরত চায়, সেই সময় দুই যৌনকর্মী ওই ব্যবসায়ীকে নিষিদ্ধপল্লীতে ডেকে পাঠায়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: ব্যবসায়ীকে মারধর এবং আটকে রাখার অভিযোগে নিষিদ্ধপল্লি থেকে দুই যৌনকর্মীকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। জানা গিয়েছে, লেকটাউনের এক ব্যবসায়ীর সঙ্গে নিষিদ্ধপল্লীতে গিয়ে দুই যৌন কর্মীর সঙ্গে পরিচয় হয়। এরপর শারীরিক প্রলোভন দেখিয়ে ব্যবসায়ীকে একাধিকবার তাঁর বাড়িতে ডেকে পাঠায় এক যৌনকর্মী। সেই সুযোগে ব্যবসায়ী থেকে টাকা পয়সা, সোনার গয়না হাতিয়ে নেয় দুই যৌনকর্মী। অভিযোগ এমনই।
এরপরে ওই ব্যবসায়ী যখন টাকা ফেরত চায়, সেই সময় দুই যৌনকর্মী ওই ব্যবসায়ীকে নিষিদ্ধপল্লীতে ডেকে পাঠায়। এরপর ব্যবসায়ী যখন নিষিদ্ধপল্লিতে যায় বুধবার রাতে, তাকে বেধড়ক মারধর করে সোনার চেন হাতিয়ে নেয় এবং ব্যবসায়ীকে আটকে রাখে। এরপর লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।
advertisement
advertisement
এই অভিযোগের ভিত্তিতে পুলিশ নিষিদ্ধপল্লি থেকে দুই যৌনকর্মীকে গ্রেফতার করে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, মূলত এই দুই যৌনকর্মী বিভিন্ন ব্যবসায়ীদেরকে শারীরিক প্রলোভন দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নিত। শুক্রবার লেকটাউন থানার পুলিশ দুই যৌনকর্মীকে বিধাননগর আদালতে পেশ করবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News: দুই যৌনকর্মীর ফাঁদে পা, কলকাতার নিষিদ্ধপল্লিতে গিয়ে ব্যবসায়ীর মারাত্মক পরিণতি!
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement