advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবতরণের আগেই বিমানবন্দরে বোমাতঙ্ক

Last Updated:

মুখ্যমন্ত্রীর কনভয়ের পাশেই মেলে দাবিহীন একটি ব্যাগ ৷

 #কলকাতা: ফের বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে ৷ বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবতরণের আগেই বিমানবন্দরে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়ায় ৷ মুখ্যমন্ত্রীর কনভয়ের পাশেই মেলে দাবিহীন একটি ব্যাগ ৷ ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছায় বম্ব স্কোয়াড ও পুলিশ কুকুর ৷ যদিও তল্লাশিতে কিছুই মেলেনি বলে জানিয়েছে পুলিশ ৷
আরও পড়ুন 
advertisement
এদিনই করুণানিধিকে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পর চেন্নাই থেকে বিকেলের বিমানে কলকাতা ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কলকাতা বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিল মুখ্যমন্ত্রীর কনভয় ৷ সেই কনভয়ের পাশেই নজরে আসে একটি বেওয়ারিশ ব্যাগ ৷ সঙ্গে সঙ্গে ঘিরে ফেলা হয় এলাকা ৷ কুকুর নিয়ে চালানো হয় তল্লাশি ৷ কিন্তু তাতে কোনও বিস্ফোরক মেলেনি ৷ ব্যাগটিতে ছিল শুধু জামাকাপড় ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবতরণের আগেই বিমানবন্দরে বোমাতঙ্ক
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement