advertisement

West Bengal by elections: উপনির্বাচনে কঠিন চ্যালেঞ্জ, তৃণমূলের ঘর ভাঙল বিজেপি! পদ্ম শিবিরে কোথায় কে প্রার্থী?

Last Updated:

যে ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে, সেগুলি হল মাদারিহাট, সিতাই, তালড্যাংরা, নৈহাটি, হাড়োয়া এবং মেদিনীপুর৷

উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির৷
উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির৷
কলকাতা: রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি৷ আগামী ১৩ নভেম্বর এই ৬ বিধানসভা কেন্দ্রে ভোট হওয়ার কথা৷
যে ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে, সেগুলি হল মাদারিহাট, সিতাই, তালড্যাংরা, নৈহাটি, হাড়োয়া এবং মেদিনীপুর৷ এই ছটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র মাদারিহাট বিধানসভা কেন্দ্র ছিল বিজেপির দখলে৷ বাকি পাঁচটি কেন্দ্রই তৃণমূলের দখলে ছিল৷ এর মধ্যে বাঁকুড়ার তালড্যাংরায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে প্রার্থী করে চমক দিয়েছে গেরুয়া শিবির৷
advertisement
advertisement
মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা আলিপুরদুয়ার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হয়েছেন৷ সেই কারণে ওই আসনটিতে ফের ভোট হচ্ছে৷ ফলে নিজেদের দখলে থাকা আসন ধরে রাখা চ্যালেঞ্জ বিজেপি-র৷ পাশাপাশি বাকি পাঁচটি কেন্দ্রেও বিজেপি আরজিকর আন্দোলনের মতো ইস্যুকে কাজে লাগিয়ে পালে হাওয়া টানতে পারে কি না, সেটাই এখন দেখার৷
ছটি কেন্দ্রের মধ্যে মাদারিহাটে বিজেপি প্রার্থী হচ্ছেন রাহুল লোহার৷ সিতাইয়ে বিজেপি প্রার্থী দীপককুমার রায়, নৈহাটিতে বিজেপি প্রার্থী রূপক মিত্র৷ হাড়োয়ার বিজেপি প্রার্থী বিমল দাস, মেদিনীপুরে শুভজিৎ রায় এবং তালড্যাংরায় বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী৷ ছটি কেন্দ্রেই মূলত নতুন মুখেদের উপরেই ভরসা রেখেছে বিজেপি৷ এ দিন দিল্লিতে বিজেপি-র সদর দফতর থেকেই গোটা দেশের উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে৷
advertisement
তালড্যাংরার বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী আগে তৃণমূলের কাউন্সিলর ছিলেন৷ গত পুরভোটে তৃণমূল প্রার্থী না করায় নির্দল হয়ে লড়াই করে জয়ী হন তিনি৷ এবার বিজেপি তাঁকে প্রার্থী করল৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal by elections: উপনির্বাচনে কঠিন চ্যালেঞ্জ, তৃণমূলের ঘর ভাঙল বিজেপি! পদ্ম শিবিরে কোথায় কে প্রার্থী?
Next Article
advertisement
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
  • ৬৬-তে সন্তানসম্ভবা নীনা?

  • জল্পনায় উত্তাল নেটদুনিয়া !

  • অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement