advertisement

রাজ্য জুড়ে গ্রিন সিটি তৈরিতে ১২৫টি পুরসভাকে ৫০ লক্ষ টাকা করে অনুদান সরকারের

Last Updated:

৫০ লক্ষ টাকার ফান্ডকে সম্বল করে রাজ্যে শুরু হল গ্রিন সিটি তৈরির উদ্যোগ । মঙ্গলবার ১২৫টি পুরসভা ও ৭টি পুরনিগমকে রাজ্য সরকারের তরফ থেকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হল।

#কলকাতা: ৫০ লক্ষ টাকার ফান্ডকে সম্বল করে রাজ্যে শুরু হল গ্রিন সিটি তৈরির উদ্যোগ । মঙ্গলবার ১২৫টি পুরসভা ও ৭টি পুরনিগমকে রাজ্য সরকারের তরফ থেকে পঞ্চাশ লক্ষ টাকা করে দেওয়া হল। একথা জানালেন স্বয়ং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ৷
এদিন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘১২৫টি পুরসভা, ৭টি পুরনিগমকে ৫০ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে ৷ ’ একইসঙ্গে তিনি জানান,‘স্মার্ট সিটি না, রাজ্য গ্রিন সিটি তৈরি করবে ৷’ বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণ ঠেকাতে নতুন নগরগুলির পরিবেশকে মডেল হিসেবে গড়ে তোলা হবে ৷
এই গ্রিন সিটিতে থাকবে জলাশয় ৷ যাতে পরিবেশের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কোনওভাবে ক্ষতিগ্রস্থ না হয় ৷ তা নিশ্চিত করতেই পুরমন্ত্রী বলেন, ‘গ্রিন সিটিতে জলাশয় থাকতেই হবে ৷ কোথাও জলাশয় ভরাট করা যাবে না ৷’ জলাশয় ভরাটের অভিযোগ আসলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুরমন্ত্রী ৷
advertisement
advertisement
গ্রিন সিটি তৈরির জন্য রাজ্য সরকারের তরফ থেকে ৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ যদিও স্মার্ট সিটি তৈরির পরিকল্পনায় রাজ্যকে প্রাথমিকভাবে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করতে হবে এবং আগামী পাঁচ বছরে কেন্দ্র দেবে ৫০০ কোটি টাকা ৷
নগরোন্নায়ন দফতরের এক আধিকারিক জানালেন, ১২৫টি মিউনিসিপ্যালিটির মধ্যে মাত্র ২০ টি মিউনিসিপ্যালিটি গ্রিণ সিটি তৈরির জন্য প্রয়োজনীয় জিনিস ও খরচ-খরচার খতিয়ান পেশ করেছে ৷ যদিও চলতি বর্ষের নভেম্বর মাসে তাদের এই ফাইল জমা দেওয়ার কথা বলা হয়েছিল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্য জুড়ে গ্রিন সিটি তৈরিতে ১২৫টি পুরসভাকে ৫০ লক্ষ টাকা করে অনুদান সরকারের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement