advertisement

Baishali Dalmia son attacked: বৈশালী ডালমিয়ার ছেলেকে রাস্তায় ফেলে মার! পুলিশে অভিযোগ জানাল দু' পক্ষই

Last Updated:

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বৈশালীদেবী (Baishali Dalmia)৷ তিনি অভিযোগ করেন, এই হামলার পিছনে রাজনীতি রয়েছে৷

#কলকাতা: রাস্তায় দু'টি গাড়িতে রেষারেষির জের৷ আর তার জেরেই প্রাক্তন তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়ার ছেলেকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠল৷ পাল্টা বৈশালীদেবীর ছেলে আদিত্য ডালমিয়ার বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের হয়েছে৷
ঘটনার সূত্রপাত এ দিন সকালে৷ এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ বেহালা চৌরাস্তা থেকে জেমস লং সরণীর দিকে যাচ্ছিলেন বৈশালীদেবীর ছেলে আদিত্য৷ আদিত্যর সঙ্গে ছিলেন তাঁর গাড়ির চালক৷ অভিযোগ, জেমস লং সরণী দিয়ে যাওয়ার সময় আদিত্যর গাড়ির সঙ্গে পারিজাত লাহা নামে এক ব্যক্তির গাড়ির ঘষা লাগে৷ এ নিয়েই দু' পক্ষে বচসা শুরু হয়৷ বৈশালীদেবীর অভিযোগ, এর পরই দ্বিতীয় গাড়িটি থেকে কয়েকজন নেমে এসে আদিত্যকে বেধড়ক মারধর করে৷ তাঁর মাথা এবং কোমরে চোট লাগে৷
advertisement
আদিত্যর বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন পারিজাত লাহাও৷ ওই ব্যক্তির দাবি, অসুস্থ মাসিকে নিয়ে তিনি ই এম বাইপাসের ধারে একটি হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন৷ তাঁর অভিযোগ, গাড়িতে ঘষা লাগার পর আদিত্যই এসে তাঁদের গাড়িতে ভাঙচুর করেন৷ এমন কি, তাঁকে এবং তাঁর স্ত্রীকে মারধরও করেন৷
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বৈশালীদেবী৷ তিনি অভিযোগ করেন, এই হামলার পিছনে রাজনীতি রয়েছে৷ ঘটনার বিবরণ দিয়ে ফেসবুক লাইভও করেন বিজেপি নেত্রী৷ তাঁর দাবি, বাড়ি থেকে অনুসরণ করে এসে আদিত্যর উপরে পরিকল্পিত হামলা চালানো হয়েছে৷ তিনি বলেন, 'সাহস থাকলে আমার মুখোমুখি হোক৷ আমার ছেলের উপরে আক্রমণ করছে কেন? আমি এসবে ভয় পাব না৷'
advertisement
পরে বৈশালীদেবীর গাড়ির চালক বেহালা থানায় পারিজাত লাহার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷ অন্যদিকে আদিত্য ডালমিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন পারিজাত বাবুও৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷
বালির প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়া ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেন৷ যদিও বালি কেন্দ্র থেকেই পরাজিত হন তিনি৷
Sanku Santra
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Baishali Dalmia son attacked: বৈশালী ডালমিয়ার ছেলেকে রাস্তায় ফেলে মার! পুলিশে অভিযোগ জানাল দু' পক্ষই
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement