advertisement

সরকারের আবেদনে সাড়া দিয়ে কলকাতার রাজপথে নামল সেনা

Last Updated:

আমফানের তেজে ছারখার হওয়া রাজ্যের স্বাভাবিক জনজীবন ও পরিষেবা ফিরিয়ে আনতে শনিবার দুপুরেই সেনার সাহায্য চায় রাজ্য সরকার ৷ সেইমতোই তিলোত্তমায় ৫ কলম সেনা ৷

#কলকাতা: আমফানের দাপটে বিপর্যস্ত রাজপথে মিলিটারি বুটের দাপুটে পদধ্বনি ৷ রাজ্য সরকারের আবেদনে সারা দিয়ে রাজ্যে ঘূর্ণিঝড় বিধ্বস্ত আমফান অঞ্চলে নামল আর্মি ৷ করোনার সঙ্গে গোদের ওপর বিষফোঁড়ার মতো আমফানের ধ্বংসলীলা ৷ বিধ্বস্ত বাংলাকে স্বাভাবিক করতে সচেষ্ট রাজ্য সরকার ৷ আমফানের তেজে ছারখার হওয়া রাজ্যের স্বাভাবিক জনজীবন ও পরিষেবা ফিরিয়ে আনতে শনিবার দুপুরেই সেনার সাহায্য চায় রাজ্য সরকার ৷ সেইমতোই তিলোত্তমায় ৫ কলম সেনা পাঠাল কেন্দ্র ৷
৭২ ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে ৷ ধ্বংস লীলা চালিয়ে বিদায় নিয়েছে আমফান ৷ ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলার জেলাগুলি এখনও গুণে চলেছে শুধুই ক্ষয়ক্ষতির খতিয়ান ৷ ভয়ঙ্কর দুর্যোগে সম্পূর্ণ তছনছ হয়ে গিয়েছে জল, বিদ্যুতের মতো ন্যূনতম অত্যাবশকীয় পরিষেবার ব্যবস্থাও ৷
আমফানের তাণ্ডবের তিন দিনের পরও খাস শহর কলকাতার বহু জায়গায় এখনও বিদ্যুৎ জলের ন্যূনতম পরিষেবাও শুরু করা সম্ভব হয়নি ৷ এমতাবস্থায় শহরকে স্বাভাবিক করতে কাজে লেগে পড়েছে ৫ কলম সেনা ৷
advertisement
advertisement
প্রতি টিমে রয়েছে ৩৫ জন করে আর্মি জওয়ান ৷ জানা গিয়েছে, টলিগঞ্জ, বালিগঞ্জ, রাজারহাট-নিউটাউন, ডায়মন্ড হারবার, বেহালায় উপড়ে যাওয়া গাছ সরিয়ে পরিস্থিতি ও পরিষেবা স্বাভাবিক করার কাজে হাত লাগিয়েছেন জওয়ানেরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সরকারের আবেদনে সাড়া দিয়ে কলকাতার রাজপথে নামল সেনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement