Mamata Banerjee Anant Maharaj: মমতার সঙ্গে একই মঞ্চে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ! বিধানসভা ভোটের উত্তরবঙ্গে নয়া সমীকরণ?
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
অনেক দিন ধরেই বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে রাজবংশী নেতা অনন্ত মহারাজের দূরত্ব তৈরি হচ্ছিল৷ এবার সেই ফাটল আরও চওড়া হল৷
বিধানসভা নির্বাচনের আগে কি রাজ্য বিজেপি-তে ফের ভাঙন ধরালো শাসক দল? বিজেপি-র শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে ফাটল ধরালো তৃণমূল? শনিবার কলকাতার দেশপ্রিয় পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপি-র রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে একই মঞ্চে দেখতে পাওয়ার পর সেই সম্ভাবনাই জোরাল হল৷ দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রীর পাশে দেখা যায় অনন্ত মহারাজকে৷ বিজেপি-র রাজ্যসভার সাংসদকে সংবর্ধনাও জানান মুখ্যমন্ত্রী৷
২০২৪ সালে উত্তরবঙ্গ সফরে গিয়ে কোচবিহারে অনন্ত মহারাজের বাড়িতেও গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে উত্তরবঙ্গের একটি সরকারি অনুষ্ঠানেও দেখা গিয়েছিল অনন্ত মহারাজকে৷ অনেক দিন ধরেই বিজেপি-র রাজ্য নেতৃত্বের সঙ্গে দূরত্বও বাড়ছিল অনন্ত মহারাজের৷ এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে অনন্ত মহারাজ একই মঞ্চে হাজির হওয়ার পর রাজবংশী এই নেতার শাসক দলের দিকে পা বাড়ানোর জল্পনাই আরও জোরাল হল৷
advertisement
দু দিন আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণপ্রসাদ শর্মা৷ এবার অনন্ত মহারাজেরও তৃণমূলে যোগদানের জল্পনা জোরাল হল৷ ফলে উত্তরবঙ্গে ভোটের আগে বড় ধাক্কা খেতে চলেছে পদ্ম শিবির৷
advertisement
অ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 21, 2026 4:16 PM IST









