advertisement

Alapan Bandopadhyay Transfer: রিলিজ দিল না রাজ্য, সোমবার নবান্ন অভিমুখেই আলাপন! সংঘাত আরও বাড়বে?

Last Updated:

Alapan Bandopadhyay Transfer: নির্দেশ এখনও প্রত্যাহার করেনি কেন্দ্র। তাহলে কি দিল্লি যাচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়? জল্পনা বিরাজমান সর্বত্র।

#কলকাতা: নির্দেশ এসেছে, নিজের চাকরি জীবনের শেষ দিনে, সোমবার দিল্লিতে গিয়ে কাজে যোগ দিতে হবে বাংলার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে (Alapan Bandyopadhyay)। গত শুক্রবার কলাইকুন্ডায় নরেন্দ্র মোদির ইয়াস-বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মুখ্যসচিবের বৈঠকে না থাকার পরই সেই রাতে আলাপনের জন্য এই কেন্দ্রীয়-নির্দেশ আসে। আর তারপরই গোটা দেশেই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। গত শনিবার নবান্নে রীতিমতো রুদ্রমূর্তি ধারন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একইসঙ্গে করজোড়ে প্রধানমন্ত্রীর কাছে তিনি আর্জিও জানিয়েছিলেন, 'এই নির্দেশ প্রত্যাচার করে নিন'। কিন্তু সেই নির্দেশ এখনও প্রত্যাহার করেনি কেন্দ্র। তাহলে কি দিল্লি যাচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়? জল্পনা বিরাজমান সর্বত্র।
যদিও এরই মধ্যে রবিবার বিকেলে স্ত্রী তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তীকে সঙ্গে নিয়ে নবান্নে গিয়েছিলেন মুখ্যসচিব। তাতে জল্পনা আরও বাড়ে। যদিও রাজ্য সরকার সূত্রে খবর, আলাপন বন্দ্যোপাধ্যায়কে রিলিজ দিচ্ছে না নবান্ন। কেন রিলিজ দেওয়া হচ্ছে না, তার কারণ কেন্দ্রকে আজই জানাবে রাজ্য। যদিও এই বিষয় নিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায় সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানিয়েছেন তাঁর এ নিয়ে কোনও বক্তব্য নেই।
advertisement
যদিও নবান্ন সূত্রে জানা গিয়েছে, সোমবার কোভিড সংক্রান্ত যে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে উপস্থিত থাকবেন আলাপন। দুপুর তিনটের সেই বৈঠকে মুখ্যসচিব হিসেবে আলাপন বন্দ্যোপাধ্যায়ই উপস্থিত থাকবেন বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এমনকী নিজের দফতরের কর্মীদেরও আর পাঁচটা দিনের মতোই আসার কথা জানিয়েছেন আলাপন।
advertisement
যদিও আলাপনকে এভাবে চিঠি পাঠিয়ে কেন্দ্রের ডেকে নেওয়ার বিষয়টিকে স্বাধীন ভারতে নজিরবিহীন বলছেন অনেকে! আবার অনেক প্রাক্তন আমলা সরাসরি কেন্দ্রীয় সরকারের এই নির্দেশকেই 'বেআইনি' বলে দাবি করছেন। ইতিমধ্যেই চূড়ান্ত সংঘাতের পথে না হেঁটে প্রধানমন্ত্রীর কাছে করজোড়ে নির্দেশ প্রত্যাহারের আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রাজনৈতিকভাবে আক্রমণ শানাতেও ছাড়েননি তিনি। এমনকী প্রয়োজনে আদালতে যাওয়ার কথাও বলেছেন।
advertisement
ইতিমধ্যেই কলাইকুন্ডায় প্রধানমন্ত্রী মোদির পর্যালোচনা বৈঠক এবং আলাপনের বদলি-চিঠি প্রসঙ্গে কেন্দ্রকে 'বাঙালি' খোঁচা দিতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। বলেন, 'মুখ্যসচিব বাঙালি বলেই কি এত রাগ!' যদিও পরক্ষণেই তিনি বলেন, 'আমি বাঙালি-অবাঙালি করতে চাই না।' মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল, 'আমাকে, মুখ্যসচিবকে এবং রাজ্য সরকারকে অপমান করা হচ্ছে। হার মেনে নিতে পারছেন না বলে প্রতিহিংসার রাজনীতি করছেন। প্রাইম মিনিস্টার স্যার, আপনার দুটো পা ধরলে যদি আপনি খুশি হন, আমি বাংলার জন্য তা-ও করতে পারি। কিন্তু এই চিঠি আপনারা ফিরিয়ে নিন।' যদিও মুখ্যমন্ত্রীর আর্জি মেনে কেন্দ্রীয় সরকার ওই বদলির নির্দেশ প্রত্য়াহার করেনি এখনও। আবার আলাপনও দিল্লি যাচ্ছেন না বলেই খবর। ফলে সংঘাত আরও বাড়ার আশঙ্কাই করছেন রাজনৈতিক মহল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Alapan Bandopadhyay Transfer: রিলিজ দিল না রাজ্য, সোমবার নবান্ন অভিমুখেই আলাপন! সংঘাত আরও বাড়বে?
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement