advertisement

নাবালকের রহস্যমৃত্যুতে ঢাকুরিয়ায় তুলকালাম, দত্তক ছেলেকে খুনের অভিযোগ বাবা-মায়ের বিরুদ্ধে

Last Updated:

বুধবার দুপুরে বাড়ির চারতলা ছাদ থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় যুবক।

#কলকাতা: নাবালকের রহস্যমৃত্যুতে ঢাকুরিয়ায় তুলকালাম। দত্তক ছেলেকে খুনের অভিযোগ বাবা-মায়ের বিরুদ্ধে। গতকাল রাতে দেহ আটকে রেখে লেক থানার সামনে প্রতিবেশীদের বিক্ষোভ-অবরোধ। পরিস্থিতি সামলাতে গিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল ছোড়ার অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক মৃতের অভিভাবক।
বুধবার দুপুরে বাড়ির চারতলা ছাদ থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় যুবক। গলায় তার পেঁচানো ছিল। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ১৮/৫, ঢাকুরিয়া স্টেশন রোডের ঘটনা।
জানা গিয়েছে, দেড় বছর বয়সে কাজের মাসির নাতি সানি মণ্ডলকে দেখাশোনার জন্য নেন তপতি বিশ্বাস। তারপর থেকে ঘরের ছেলে হয়ে উঠেছিল সানি। ছেলে সঞ্জীবের বিয়ের আনেক আগেই সানিকে বাড়িতে নিয়ে আসেন তপতি বিশ্বাস।
advertisement
advertisement
২০১৭ সালে সঞ্জীবের বিয়ে হয়। ছেলের দুই সন্তানও হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি কয়েকবার সানিকে তাঁর বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে চেয়েছিলেন তপতি। কিন্তু, তাঁরা ফেরত নেননি। নাবালক ছেলের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ প্রতিবেশীদের। হাতে-কপালে আঘাতের চিহ্ন মিলেছে ৷ দেহের পাশে উদ্ধার কাপ, চামচ ৷ খুনের ঘটনা চাপা দিতে চাইছে পুলিশ, দাবি স্থানীয়দের ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নাবালকের রহস্যমৃত্যুতে ঢাকুরিয়ায় তুলকালাম, দত্তক ছেলেকে খুনের অভিযোগ বাবা-মায়ের বিরুদ্ধে
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement