advertisement

Railway News: ২৪ ঘণ্টাই লাইভ মনিটরিং, কাটোয়ার ঘটনার পরে বিশেষ সতর্কতা... আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ

Last Updated:

কাটোয়ার ঘটনার পরে প্রান্তিক স্টেশনগুলোতে বাড়ানো হয়েছে রাতের নিরাপত্তা যেখানে ট্রেন শান্টিং করা থাকে। অবৈধ যাতায়াত ঠেকানোর ব্যবস্থা করা হয়েছে। কে বা কারা দাঁড়িয়ে থাকা কোচের দিকে যাচ্ছেন তা নজর রাখা হচ্ছে। 

২৪ ঘণ্টাই লাইভ মনিটরিং, কাটোয়ার ঘটনার পরে বিশেষ সতর্কতা...
২৪ ঘণ্টাই লাইভ মনিটরিং, কাটোয়ার ঘটনার পরে বিশেষ সতর্কতা...
কলকাতা: কাটোয়ার ঘটনার পরে বিশেষ সতর্কতা। কারশেড ছাড়াও একাধিক টার্মিনাল ও জংশন স্টেশনে রাতে ট্রেন থাকে।  সেই সব স্টেশনের সিসিটিভি ফিড ২৪ ঘণ্টাই লাইভ মনিটরিং করা হবে এবার।  স্টেশনের ফিড প্রতি এক ঘণ্টা অন্তর ডিভিশনাল হেডকোয়ার্টারে শীর্ষ আধিকারিকদের পাঠানো হচ্ছে। তার জন্যে আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করা হয়েছে।
রাতের বেলা বাছাই করা স্টেশন ও কারশেডে বাড়ানো হচ্ছে রেলরক্ষী বাহিনী। মোটরম্যান ও গার্ডকে বলা হয়েছে দায়িত্ব নিয়ে কেবিন-ক্যাব লক করতে। এছাড়া সন্দেহজনক কাউকে দেখলেই জানানো হচ্ছে সংশ্লিষ্ট আরপিএফ পোস্টে। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, সংবেদনশীল স্টেশন হোক বা সাধারণ প্রান্তিক স্টেশন। প্রতি স্টেশন থেকে লাইভ ফিড ক্রমাগত আসতে থাকে ওয়ার রুমে। সারাক্ষণ তাতে নজরদারি চালানো হয়। কিছু সন্দেহজনক গতিবিধি দেখলেই দ্রুত সেই স্টেশনের আরপিএফ পোস্টে জানানো হয়। এছাড়া মোটরম্যান ও গার্ডদের বলা হয়েছে দায়িত্ব নিয়ে সম্পূর্ণ ভাবে তাদের কেবিন লক করতে হবে।
advertisement
advertisement
ইতিমধ্যেই ডিভিশনাল হেডদের নিয়ে তৈরি করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেখানে প্রতি এক ঘণ্টা অন্তর অন্তর আসতে থাকে রেল স্টেশনের আপডেট ছবি ও ভিডিও সহকারে। মূলত যেগুলো বড় স্টেশন ও সংবেদনশীল স্টেশন সেই সব স্থান থেকে। বর্তমানে যে লাইভ ফিড আসে তাতে যাত্রীদের চিহ্নিত করে হিউম্যান লেখা থাকে। আগামীদিনে রেল চাইছে এই আধুনিক ক্যামেরার মাধ্যমে ফেস রেকগনিশন সিস্টেম আরও আধুনিক করতে। এর ফলে বিভিন্ন ল’ এনফোর্সমেন্ট এজেন্সির থেকে দুষ্কৃতীদের ছবি পাওয়া গেলে তা শেয়ার করা থাকবে। যদি কেউ সেই স্টেশন দিয়ে যাতায়াত করেন তা রেড কোড মার্ক হিসাবে স্ক্রিনে ধরা পড়বে। কাটোয়ার ঘটনার পরে প্রান্তিক স্টেশনগুলোতে বাড়ানো হয়েছে রাতের নিরাপত্তা যেখানে ট্রেন শান্টিং করা থাকে। অবৈধ যাতায়াত ঠেকানোর ব্যবস্থা করা হয়েছে। কে বা কারা দাঁড়িয়ে থাকা কোচের দিকে যাচ্ছেন তা নজর রাখা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Railway News: ২৪ ঘণ্টাই লাইভ মনিটরিং, কাটোয়ার ঘটনার পরে বিশেষ সতর্কতা... আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ
Next Article
advertisement
Rajya Abha Election: রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
রাজ্যসভাতেও ‘শূন্য’ হতে চলেছে বামেরা! পশ্চিমবঙ্গ থেকে ৫ আসন খালি, কী পরিকল্পনা তৃণমূলের?
  • পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ৫টি আসন খালি হচ্ছে

  • আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন

  • বামেদের এবার কোনও প্রতিনিধি থাকছে না রাজ্যসভায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement