advertisement

Panchayat Election 2023: জঙ্গলমহলে পঞ্চায়েত ভোটে নিরঙ্কুশ তৃণমূল! প্রতি নির্বাচনেই কমছে বিরোধীদের ভোট

Last Updated:

Panchayat Election 2023: এ বারের পঞ্চায়েত নির্বাচনে কেমন হল সেই জেলার ফল, এক নজরে দেখে নিন আগের বারের তুলনায় এ বারের ফলের ফল৷

জঙ্গলমহলে ভোটের তত্ত্ব তালাশ
জঙ্গলমহলে ভোটের তত্ত্ব তালাশ
কলকাতা: জঙ্গলমহলে বিপুল জয় পেল তৃণমূল৷ বসন্তের ছোঁয়া রাজ্যের যে অঞ্চলকে রাঙা করে রাখে৷ পর্যটকের ভিড়, লোক সংস্কৃতির আদি ছোঁয়া জেলার হৃদযন্ত্রের মধ্যে লাবডুব বাজে, সেই জেলা বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে বিভিন্ন রাজনৈতিক ঘটনায়৷ কখনও মাওবাদী আতঙ্ক, কখনও সংসদীয় রাজনৈতিক দলের সংঘর্ষ, কখনও উন্নয়নের প্রশ্ন, কখনও আবার জঙ্গলের অধিকারের দাবি, বারংবার খবরের শিরোনামে এসেছে এই জেলা৷ এ বারের পঞ্চায়েত নির্বাচনে কেমন হল সেই জেলার ফল, এক নজরে দেখে নিন আগের বারের তুলনায় এ বারের ফলের ফল৷
জঙ্গলমহলের বিস্তৃতি রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে৷ পূর্বতন লোকসভা ও বিধানসভা নির্বাচনের ফল দেখলে বোঝা যাবে, লোকসভা ভোটে সেখানে বিজেপির বাড়বাড়ন্ত ছিল নজরে পড়ার মতো৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনে সেই অঞ্চলে আবার ভাল ফল করে তৃণমূল৷ ঠিক তার দু’বছরের মাথায় পঞ্চায়েত নির্বাচনেও সেই ধারাই আরও একটু এগিয়ে গেল৷ ২০১৮ সালের তুলনায় ভাল ফল করল তৃণমূল, কিছুটা ভোট কমল বিজেপির৷ বাকি দুই বিরোধী দল তেমন কোনও দাঁত বসাতেই পারল না৷
advertisement
advertisement
আরও পড়ুন: মেয়ের জন্য গণনাকেন্দ্রে ঢুকতে গেলেন TMC বিধায়ক, তখনই যা ঘটল, আশ্চর্য না হয়ে পারবেন না
পশ্চিম মেদিনীপুর জেলায় ২০১৮ সালে জেলা পরিষদের মোত আসন ছিল ৫১টি, সেটি এ বারে বেড়ে হয়েছে ৬০৷ এ বারের নির্বাচনে সেই ৬০টির মধ্যে ৬০টি আসনেই জয় পেয়েছে তৃণমূল৷ অর্থাৎ জেলা পরিষদ একক ভাবে দখল করেছে শাসক দল তৃণমূল৷ জেলার ২১টি পঞ্চায়েত সমিতির সবকটিতে তৃণমূল জয় পেয়েছিল ২০১৮ সালে, এ বারে ২০২৩ সালেও ফল একই থেকেছে৷ ২০১৮ সালের ২১১টি আসনের মধ্যে ১৭৯টি পেয়েছিল তৃণমূল, ২১টি পেয়েছিল বিজেপি ও ১১টি ত্রিশঙ্কু হয়েছিল৷ এ বারে সেই ফলে পরিবর্তন এসেছে, ১৯৬টি আসন পেয়েছে তৃণমূল, বিজেপি পেয়েছে ৭টি আসন, ত্রিশঙ্কু হয়েছে ৮টি আসন৷
advertisement
এ বার দেখা যাক ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে৷ সেখানে আবার বিজেপির ফল কিছুটা ভাল হয়েছিল গতবার৷ ২০১৮ সালের ফলে দেখা গিয়েছে, জেলা পরিষদের মোট আসনের মধ্যে ১৩টি আসনে জয় পেয়েছে তৃণমূল, ৩টি আসনে বিজেপি৷ এ বারেও বুধবার দুপুর পর্যন্ত ফলে দেখা গিয়েছে তৃণমূল ইতিমধ্যে ১৩টি আসনে পৌঁছে গিয়েছে, বিজেপি জিতেছে ১টি আসনে, দু’টি আসনের ফল এখনও আসেনি৷ পঞ্চায়েত সমিতিতে দু’বারই সব আসন পেয়েছে তৃণমূল৷ গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে দেখা গিয়েছে গতবারের ১৭৩টি আসনের থেকে এ বারের আসন কমে হয়েছে ১৬২৷ ত্রিশঙ্কু সমিতির সংখ্যা বেড়েছে ১৮টি৷
advertisement
জঙ্গলমহলের অন্যতম প্রধান জেলা পুরুলিয়া৷ সেখানে বিপুল আসন বেড়েছে তৃণমূলের৷ পুরুলিয়ায় জেলা পরিষদের ৪২টি আসনে জয় পেয়েছে তৃণমূল৷ বিজেপি জিতেছে ২টি আসনে৷ অন্যরা জিতেছে ১টি আসনে৷ ২০১৮ সালে তৃণমূলের কাছে ছিল ২৬টি আসন৷ বিজেপির অনেকগুলি আসন কমে এবার দাঁড়িয়েছে ২-এ৷ পঞ্চায়েত সমিতির হিসাবে আগেরবারেও ১৯টি আসন পেয়েছিল তৃণমূল, এ বারেও সেই আসনই পেয়েছে৷ অর্থাৎ পুরুলিয়া জেলায় এক নিরঙ্কুশ রাজনৈতিক প্রভাব বজায় রাখতে সক্ষম হয়েছে ঘাসফুল শিবির৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat Election 2023: জঙ্গলমহলে পঞ্চায়েত ভোটে নিরঙ্কুশ তৃণমূল! প্রতি নির্বাচনেই কমছে বিরোধীদের ভোট
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement