Abhijit Ganguly: 'আপনিও দুর্নীতির সঙ্গে আপোষ শুরু করে দিলেন?', অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তীব্র তোপ কুণাল ঘোষের
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Abhijit Ganguly: অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবার রাজনীতিতে পা দেওয়া নিতে জোরালো কটাক্ষ কুনাল ঘোষের। সদ্য অবসর নেওয়া প্রাক্তন বিচারপতির উদ্দেশ্যে কুণাল ঘোষ বলেন, "দুর্নীতির সঙ্গে আপোষ শুরু করে দিলেন?"
কলকাতা: অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবার রাজনীতিতে পা দেওয়া নিতে জোরালো কটাক্ষ কুনাল ঘোষের। সদ্য অবসর নেওয়া প্রাক্তন বিচারপতির উদ্দেশ্যে কুণাল ঘোষ বলেন, “দুর্নীতির সঙ্গে আপোষ শুরু করে দিলেন?” এসএসসি দুর্নীতি মামলার বিচারে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসর নেওয়ার পর থেকেই তাঁর রাজনীতিতে আসা ও বিজেপিতে যোগ দেওয়া নিয়ে তুমুল গুঞ্জন শুরু হয়েছে বাংলায়। আজ তাঁকে এই নিয়ে তীব্র নিশানা করলেন তৃণমূল সাংসদ।
অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে কুণাল ঘোষ বলেন, “মনে রাখুন, শুভেন্দুর বিরুদ্ধে নারদায় FIR করেছে আপনার প্রিয় CBI। আর সেই তদন্ত এড়াতেই ওর দলবদল। আপনি তাঁকেও ক্লিন চিট দিচ্ছেন? শুভেন্দু বলেছিল নারদা কেসটি ‘প্রমাণিত’ সত্য। তারপরেও আপনার এই যুক্তি? এ তো দুর্নীতিগ্রস্তকে আড়াল করার নামান্তর। আপনি এসবে নেমে পড়লেন?
সবটা আরেকবার ভেবে দেখুন।”
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 05, 2024 1:39 PM IST








