নতুন পরিবার পেল আলিপুর চিড়িয়াখানার ৩১ পশুপাখি
Last Updated:
নতুন পরিবার পেল আলিপুর চিড়িয়াখানার ৩১ জন আবাসিক।
#কলকাতা: নতুন পরিবার পেল আলিপুর চিড়িয়াখানার ৩১ আবাসিক। তাদের দত্তক নিলেন ১৮ জন পশুপ্রেমী। দত্তক নেওয়া পশুপাখিদের তালিকায় রয়েছে ফিশিং ক্যাট, হর্নবিল, ম্যাকাও থেকে শুরু করে জাগুয়ার, জিরাফ, মাউস ডিয়ারও।
বিশ্ব পরিবেশ দিবসে অভিনব আয়োজন আলিপুর চিড়িয়াখানায়। কর্তৃপক্ষের উদ্যোগে খাঁচাবন্দি পশুপাখিদের দত্তক নিল পড়ুয়া থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক অনেকেই।
পশুপাখিদের দত্তক নিতে তরুণ প্রজন্ম এগিয়ে আসায় খুশি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দত্তক সন্তানদের দেখভালের জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের হাতে ১১ লক্ষ টাকা তুলে দিয়েছেন পশুপ্রেমীরা। এর ফলে পশুপাখিদের দেখভাল আরও সহজ বলেই আশা করা হচ্ছে।
advertisement
Location :
First Published :
Jun 05, 2018 8:39 PM IST










