advertisement

দুর্নীতি মামলায় দোষী, ফের ৭ বছরের জেল খালেদার

Last Updated:

অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩ কোটি টাকা আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন জিয়া-সহ ৪ অভিযুক্ত৷ ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ভিতরে পঞ্চম বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাস এই রায় ঘোষণা করে৷

#ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি) নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ৭ বছরের হাজতবাসের নির্দেশ দিল ঢাকার আদালত৷ খালেদা জিয়া ছাড়াও আরও ৩ জনকে ৭ বছরের হাজতবাসের নির্দেশ দেওয়া হয়েছে৷
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় অভিষেক খালেদা জিয়ার
সোমবার ঢাকার বিশেষ আদালতের বেঞ্চ বিএনপি নেত্রী-সহ ৪ জনকে হাজতবাসের নির্দেশ দেন৷ অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩ কোটি টাকা আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন জিয়া-সহ ৪ অভিযুক্ত৷ ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ভিতরে পঞ্চম বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাস এই রায় ঘোষণা করে৷
advertisement
বারবার খালেদাকে সমন পাঠানোর পরেও আদালতে হাজিরা দেননি বিএনপি সুপ্রিমো৷ সোমবারও খালেদার অনুপস্থিতিতেই রায়দান পর্ব শেষ হয়৷ বছর সাতেক আগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় খালেদার প্রাক্তন রাজনৈতিক সচিব হারিশ চৌধুরী পলাতক৷ এমনিতেই অন্য একটি দুর্নীতি মামলায় গত ফেব্রুয়ারি থেকেই ৫ বছর হাজতবাস কাটাচ্ছেন খালেদা৷ বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটিতে চিকিত্‍‌সারত৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
দুর্নীতি মামলায় দোষী, ফের ৭ বছরের জেল খালেদার
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement