advertisement

৩২ ফুট লম্বা চাঁদমালা ! একডালিয়া এভারগ্রিন পুজোর এবারের মূল আকর্ষণ

Last Updated:
#কলকাতা: একডালিয়া এভারগ্রিনের পুজো মানেই কোনও না কোনও চমক থাকবেই ৷ গত বেশ কয়েকবছর ধরে এই পুজোর মুখ্য আকর্ষণ ছিল প্যান্ডেলের বিশালাকৃতি ঝাড়লন্ঠন ৷ এবার তার সঙ্গে যোগ দিল চাঁদমালা ৷ এত বড় মাপের চাঁদমালা এর আগে কেউ কখনও দেখেননি ৷ বৃহদাকার এই চাঁদমালাই এবছর একডালিয়ার পুজোর মূল আকর্ষণ ৷
6873
বিশ্বের সবচেয়ে বড় চাঁদমালা দেখতেই এখন গড়িয়াহাট চত্বরে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ ৷ JSW সিমেন্টের সহায়তায় এই ৩২ ফুট লম্বা চাঁদমালা তৈরি করেছে একডালিয়া এভারগ্রিন পুজো কমিটি ৷ রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের এই পুজো দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম ৷ সুব্রতবাবুর সঙ্গেই JSW সিমেন্টের অল ইন্ডিয়া হেড ব্র্যান্ডিং গুরমিন্দর সিং, SPC East দিব্যেন্দু নন্দী, পশ্চিমবঙ্গ JSW সিমেন্টের স্টেট হেড জেরি লরেন্স প্রমুখরা উপস্থিত ছিলেন পুজোর উদ্বোধনে ৷ এই বিশালাকার চাঁদমালাই জায়গা পেতে চলেছে লিমকা বুক অফ রেকর্ডস ২০২০-তে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
৩২ ফুট লম্বা চাঁদমালা ! একডালিয়া এভারগ্রিন পুজোর এবারের মূল আকর্ষণ
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৬ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement