advertisement

দুবাই থেকে অনেক বেশি সোনা কিনে বিপাকে ক্রিকেটার ক্রুণাল পান্ডিয়া ! আটকানো হল মুম্বই বিমানবন্দরে

Last Updated:

তাঁর বিরুদ্ধে অভিযোগ, অনুমতিযোগ্য পরিমাণের তুলনায় অনেক বেশি পরিমাণ সোনা নিয়ে দুবাই থেকে এসেছিলেন ক্রুণাল ৷ এর জন্য বিমানবন্দরেই তাঁকে আটকে দেওয়া হয় ৷

File Photo
File Photo
#মুম্বই: আইপিএল চ্যাম্পিয়ন টিমের সদস্য তিনি ৷ মঙ্গলবার ট্রফি জেতার পর বৃহস্পতিবার দুবাই থেকে মুম্বই ফিরেছেন ৷ কিন্তু দেশে ফিরতেই অস্বস্তিতে পড়লেন ক্রিকেটার ক্রুণাল পান্ডিয়া ৷ মুম্বই বিমানবন্দরে এদিন আটকে দেওয়া হয় তাঁকে ৷ অভিযোগ, অনুমতিযোগ্য পরিমাণের তুলনায় অনেক বেশি পরিমাণ সোনা নিয়ে দুবাই থেকে এসেছিলেন ক্রুণাল ৷ এর জন্য বিমানবন্দরেই তাঁকে আটকে দেওয়া হয় ৷
মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে টিমের সঙ্গে নামতেই ক্রুণালকে আটক করেন ডিআরআই (‌Directorate of Revenue Intelligence)‌ অফিসাররা। ক্রুণালের কাছে অনেক বেশি পরিমাণ সোনা এবং আরও বেশ কিছু মূল্যবান দ্রব্য পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে ৷ এর জন্য ক্রুণালকে ডেকে নিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন DRI অফিসাররা ৷
advertisement
advertisement
নিয়ম অনুযায়ী, দুবাই থেকে ভারতে আসার সময় পুরুষ যাত্রীরা সর্বাধিক  ২০ গ্রাম সোনা নিয়ে আসতে পারেন। মহিলাদের ক্ষেত্রে তার পরিমাণ ৪০ গ্রাম ৷ অর্থাৎ প্রায় এক লক্ষ টাকা দামের সোনা ৷ ক্রুণালের ক্ষেত্রে এমনটা হয়নি ৷ অনেক বেশি পরিমাণে সোনা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়েই এদিন দুবাই থেকে মুম্বই ফেরেন ক্রুণাল ৷ আর তারপরেই তাঁকে আটকে দেওয়া হয় ৷ ক্রুণালের কাছে থেকে সোনা কেনার বিলের পাশাপাশি আরও একাধিক কাগজপত্র দেখতে চাওয়া হয় ৷
view comments
বাংলা খবর/ খবর/IPL/
দুবাই থেকে অনেক বেশি সোনা কিনে বিপাকে ক্রিকেটার ক্রুণাল পান্ডিয়া ! আটকানো হল মুম্বই বিমানবন্দরে
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement