advertisement

মাত্র ৮ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি, অগত্যা অফিসে এসে সন্তানের জন্য ব্রেস্ট পাম্প করলেন মহিলা

Last Updated:
#টেক্সাস: মাতৃত্বকালীন ছুটি সমস্ত মহিলাদের অধিকার ৷ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে কর্মসংস্থার উপর নির্ভর করে এই ছুটি ৷ সরকারি ও বেসরকারি সংস্থায় মাতৃত্বকালীন ছুটি নিয়ে এখনও বৈষম্য রয়ে গিয়েছে ৷ বেশ কিছু বেসরকারি সংস্থায় অত্যন্ত কম সময়ের মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়ে থাকে মহিলাদের ৷ এর জেরে মা এবং সন্তানকে অনেক সমস্যার সম্মুখিন হতে হয় ৷ সম্প্রতি এমনই একটি ছবি প্রকাশ্যে এসেছে যাতে দেখা গিয়েছে এক মহিলা কর্মী অফিসের লাঞ্চ ব্রেকে ব্রেস্ট পাম্প করে নিজের বাচ্চার জন্য দুধ সংরক্ষণ করে রাখছেন ৷
ঘটনাটি টেক্সাসের ৷ ২৯ বছরের ওই মহিলা একটি কলেজের প্রোগ্রাম ম্যানেজার ৷ মাত্র ৮ সপ্তাহ তিনি মাতৃত্বকালীন ছুটি পেয়েছিলেন ৷ এরপর তিনি কর্মস্থলে যোগ দেন ৷ ফলে অনেকটা সময়ই তাকে বাচ্চার থেকে দূরে থাকতে হচ্ছে ৷
মায়ের দুধ বাচ্চাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাবার। এর কোনও বিকল্প হয় না ৷ তাই বেশিরভাগ মহিলারা যারা চাকুরিজীবি তারা বুকের দুধ ব্রেস্ট পাম্প দিয়ে বের করে বাচ্চার জন্য রেখে দেয় ৷ এতে বাচ্চা দীর্ঘসময় মায়ের দুধ থেকে বঞ্চিত হয় না।
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
মাত্র ৮ সপ্তাহ মাতৃত্বকালীন ছুটি, অগত্যা অফিসে এসে সন্তানের জন্য ব্রেস্ট পাম্প করলেন মহিলা
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement