advertisement

Turkey Syria Earthquake: একটা পরিবার পুরো শেষ! দু'হাতে কংক্রিট হাঁতড়ে ৩০ জন আত্মীয়ের খোঁজ যুবকের

Last Updated:

ইব্রাহিমের দেশ বা গ্রামের বাড়ি তুরস্ক সীমান্ত সংলগ্ন বেসনায়া গ্রামে। ভূমিকম্পের পরে সেখানে থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ইব্রাহিম। কিন্তু, কোনও উত্তর আসে না।

সিরিয়া: সোমবার, ভূমিকম্পের সময় কোনওরকমে নিজের প্রাণ বাঁচিয়ে ছিলেন। কিন্তু, এখন বেঁচে থাকাটাই অর্থহীন হয়ে যাচ্ছে তাঁর কাছে। সেই দুঃস্বপ্নের রাত তাঁর কাছ থেকে কেড়ে নিয়েছে ১০ জন প্রিয় মানুষকে। এখন দুহাতে করে কংক্রিটের ধ্বংসস্তূপ সরিয়ে একের পর এক আত্মীয়ের দেহ উদ্ধার করছেন ইব্রাহিম। যত সময় এগোচ্ছে, ফুরিয়ে যাচ্ছে বাকি ২০ জনের বেঁচে থাকার আশা।
মালিক ইব্রাহিম। বয়স ৪০। বাস সিরিয়ার ইদলিব শহরে। সেদিন যখন ভূমিকম্পের কথা টের পাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী, ছেলে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন ইব্রাহিম। স্বস্তির শ্বাস ফেলে ভেবেছিলেন, যাক প্রাণটা বেঁচে গেল তবে। কিন্তু, সেই স্বস্তির প্রহর শেষ হয়ে যায় নিমেষেই।
আরও পড়ুন: তুরস্কের ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল ১৫ হাজার, নিখোঁজ এক ভারতীয় ব্যবসায়ী
ইব্রাহিমের দেশ বা গ্রামের বাড়ি তুরস্ক সীমান্ত সংলগ্ন বেসনায়া গ্রামে। ভূমিকম্পের পরে সেখানে থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন ইব্রাহিম। কিন্তু, কোনও উত্তর আসে না। আশঙ্কার পারদ চড়তে শুরু করে ক্রমশ। সহ্য করতে না পেরে শেষে গ্রামেই হাজির হন তিনি। পৌঁছেই দেখেন, সেই ছেলেবেলা থেকে চেনা তাঁর বাড়িটাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে কয়েক সেকেন্ডের ভূমিকম্প।
advertisement
advertisement
আরও পড়ুন: ধ্বংসস্তূপের নীচে ১৭ ঘণ্টা! ভাইকে আগলে রাখল দিদি-র হাত, তারপর....
পাগলের মতো দু'হাত দিয়ে কংক্রিটের স্তূপ সরাতে শুরু করেন ইব্রাহিম। তাঁর অবস্থা দেখে হাত লাগান বাকিরাও। দু'দিনের মধ্যে একে একে বেরিয়ে আসে ১০ জনের নিথর দেহ। একটা গোটা পরিবার পুরো শেষ। এখনও ধ্বংসস্তূপ হাঁতড়ে নিজের মা-বাবা, কাকা, ভাইঝিদের খুঁজে চলেছেন ইব্রাহিম। যদি কেউ কোথাও বেঁচে থাকে...
advertisement
গত সোমবার ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় কমপক্ষে ১৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Turkey Syria Earthquake: একটা পরিবার পুরো শেষ! দু'হাতে কংক্রিট হাঁতড়ে ৩০ জন আত্মীয়ের খোঁজ যুবকের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement