advertisement

ইজরায়েলকে বুঝে নেব, হুমকি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের

Last Updated:

গাজার অন্তত ৩১টি স্কুল ও একটি স্বাস্থ্য সেবাকেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েলি বাহিনী। এসব ঘটনায় ক্ষুব্ধ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। তিনি বলেছেন, প্যালেস্টাইনের ওপর ইজরায়েলি নিপীড়নে তুরস্ক চুপ থাকবে না

মুসলিম প্রধান রাষ্ট্র হলেও ধর্মনিরপেক্ষ দেশ হিসেবেই নিজেদের প্রতিষ্ঠিত করেছে তুর্কি। আর বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট সারা পৃথিবীতে আবার অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন। এদিকে টানা পঞ্চম দিনের মতো প্যালেস্তিনীয়দের ওপর প্রচন্ড হামলা চালাচ্ছে ইজরায়েল। ইজরায়েলি হামলায় একশোর অনেক বেশি প্যালেস্তিনীয়র প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। এছাড়া গাজার অন্তত ৩১টি স্কুল ও একটি স্বাস্থ্য সেবাকেন্দ্র গুঁড়িয়ে দিয়েছে ইজরায়েলি বাহিনী।
advertisement
এসব ঘটনায় ক্ষুব্ধ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। তিনি বলেছেন, প্যালেস্টাইনের ওপর ইজরায়েলি নিপীড়নে তুরস্ক চুপ থাকবে না। শুক্রবার এক অনলাইন ব্রিফিংয়ে এ কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। তিনি বলেন, গাজা উপত্যকায় ইজরায়েলের বিমান হামলায় তিনি ‘ক্ষুব্ধ’। জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তিনি এ ঘটনার শান্তিপূর্ণ সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান বলেছেন, প্যালেস্তিনীয়দের বিরুদ্ধে 'সন্ত্রাসী রাষ্ট্র ' ইজরাইলের আচরণে আমরা শোকাহত ও ক্ষুব্ধ।
advertisement
advertisement
প্যালেস্টাইনের শহরগুলোতে ইজরাইলের আগ্রাসনের বিরুদ্ধেও মানবতার সম্মান রক্ষার জন্য জেরুজালেমের পাশে দাঁড়ানো কর্তব্য। এরদোয়ান আরো বলেন, যাঁরা চুপ করে থেকে অথবা প্রকাশ্যে ইজরায়েলের রক্তপাতকে সমর্থন করে, জেনে রাখা উচিত একদিন তাঁদেরও এমন দিন আসবে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের কর্তব্য জেরেুজালেমে শান্তি ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করা। তিনি বলেন, যদি গোটা পৃথিবীও প্যালেস্টাইনে ইজরাইলের নিপীড়নকে এড়িয়ে যায়, তবু তুরস্ক চুপ করে থাকবে না।
advertisement
সামরিক দিক থেকে বিচার করলে ইজরাইলের সঙ্গে প্যালেস্টাইনের তুলনা চলে না। আধুনিক অস্ত্রশস্ত্র থেকে শুরু করে টেকনোলজি, সবেতেই অনেক এগিয়ে ইজরায়েল। কিন্তু তুরস্ক সামরিকভাবে যথেষ্ট শক্তিশালী। কিন্তু তাঁরা আবার NATO - র সদস্য। ফলে আমেরিকার ওপরে গিয়ে তুরস্কের ক্ষমতা নেই একা সিদ্ধান্ত নেওয়ার।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ইজরায়েলকে বুঝে নেব, হুমকি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত ! বাংলায় কি এর কোনও প্রভাব পড়বে? জেনে নিন
দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত ! বাংলায় কি এর কোনও প্রভাব পড়বে? জেনে নিন
  • দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত !

  • বাংলায় কি এর কোনও প্রভাব পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement