advertisement

Pakistan News: বালুচিস্তানে পাকিস্তানি সেনার ভয়াবহ অভিযান! নিহত ৯২ জন, গর্জে উঠলেন পাক প্রধানমন্ত্রী

Last Updated:

Pakistan News: হামলা চলাকালে গোয়াদরে খুজদার এলাকার এক বালুচ শ্রমিক পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন।

ভয়াবহ হামলা
ভয়াবহ হামলা
লাহোর: বেলুচিস্তানের ১২টি স্থানে ‘সন্ত্রাসীদের’ হামলায় অন্তত ১০ জন পুলিশ ও নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। পাল্টা অভিযানে নিরাপত্তা বাহিনী ৯২ জন জঙ্গিকে হত্যা করেছে। শনিবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সূত্রে এই তথ্য জানা গিয়েছে। পাকিস্তান এই হামলাকে ভারত–সমর্থিত হামলা বলে দাবি করেছে।
সূত্রগুলো জানায়, নিরাপত্তা বাহিনী এখনও বিভিন্ন স্থানে সন্দেহভাজন হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে। অভিযানে সন্ত্রাসীদের মৃত্যু ও ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, গত রাতে এসব হামলা নিরাপত্তা বাহিনী ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার (এলইএ) সময়োপযোগী পদক্ষেপের কারণে ব্যর্থ হয়েছে।
হামলা চলাকালে গোয়াদরে খুজদার এলাকার এক বালুচ শ্রমিক পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। এঁদের মধ্যে একজন নারী ও তিন শিশু রয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সন্ত্রাসী হামলা নস্যাৎ করে দেওয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন। তিনি নিহত ১০ কর্মীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, পুরো জাতি তাঁদের জন্য গর্বিত। পাক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে।’
advertisement
advertisement
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘সন্ত্রাসীদের অশুভ উদ্দেশ্য নস্যাৎকারী সাহসী সন্তানদের আমি স্যালুট জানাই।’ তিনি বলেন, ‘যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁরা আমাদের জাতীয় বীর এবং তাঁদের মহান আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।’ বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেছেন, পুলিশ ও এফসির যৌথ প্রচেষ্টায় এই হামলাগুলো ব্যর্থ হয়েছে। তিনি কোয়েটায় একটি বিস্ফোরণস্থল পরিদর্শন করেন এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তানে আন্তসীমান্ত সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan News: বালুচিস্তানে পাকিস্তানি সেনার ভয়াবহ অভিযান! নিহত ৯২ জন, গর্জে উঠলেন পাক প্রধানমন্ত্রী
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement