advertisement

ঘরের মাঠে মেসিদের উড়িয়ে দিল ম্যান সিটি !

Last Updated:

জাত চেনালেন পেপ গুয়ার্দিওয়ালা৷ শেষ পাঁচ ম্যাচে বার্সেলোনার বিরুদ্ধে মাথা নীচু করেই মাঠ ছাড়তে হয়েছিল বিশ্বফুটবলের অন্যতম সেরা কোচকে৷

ম্যাঞ্চেস্টার সিটি: ৩
বার্সেলোনা: ১
#ম্যাঞ্চেস্টার: তিনি যে অন্য জাতের কোচ ৷ সেব্যাপারে কোনও সন্দেহ নেই ৷ এর আগে বার্সেলোনার কাছে তাদের ঘরের মাঠে বিধ্বস্ত হতে হয়েছিল ম্যান সিটিকে ৷ ৪-০ গোলে সেবার ম্যাচ হেরেছিল তাঁরা ৷ কিন্তু এবার নিজেদের মাঠে সেই হারের বদলা সুদে আসলে নিতে সফল কোচ পেপ গুয়ার্দিওলা এবং তাঁর দল ম্যাঞ্চেস্টার সিটি ৷ ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৩-১ গোলে মেসিদের উড়িয়ে দিল তাঁরা ৷ বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি মেসির ৷ সিটির হয়ে জোড়া গোল করলেন ইকে গুনদোগান ৷ 
advertisement
advertisement
গোলের শুরুটা এদিন অবশ্য করেন মেসিই ৷ ম্যাচের ২১ মিনিটেই বার্সাকে এগিয়ে দেন মেসি। তাঁর গোলে এগিয়ে গিয়েও অবশ্য শেষরক্ষা করতে পারেনি বার্সেলোনা ৷ ৩৯ মিনিটেই সমতায় ফেরে সিটি৷ সার্জিও রবের্তোর ভুলে দলকে সমতায় ফেরান গুনদোগান। রবের্তোর পাস ধরে ফেলে আগুয়েরো বল বাড়িয়েছিলেন স্টার্লিংকে। তাঁর ক্রস থেকে আলতো টোকায় বল জালে পাঠান জার্মান মিডফিল্ডার গুনদোগান। প্রথমার্ধে খেলার ফল ১-১ থাকে৷
advertisement
এরপর ম্যাচের ৫১ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে ম্যান সিটিকে এগিয়ে দেন ডি ব্রুইন।বলে হাত লাগিয়েও শেষ রক্ষা করতে পারেননি বার্সার গোলরক্ষক৷ এরপর ৭৪তম মিনিটে ডি-ব্রুইনের বাড়ানো বল থেকেই জেসাস নাভাসের ক্রস আগুয়েরোর গায়ে লেগে যায়ে৷ সেখান থেকেই ব্যবধান বাড়ান গুনদোগান। এই গোলই বার্সার কফিনে শেষ পেরেক পুঁতে দেয়৷ চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে শীর্ষেই আছে লুইস এনরিকের দল। সাত পয়েন্টের সৌজন্যে এর পরেই রয়েছে ম্যান সিটি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ঘরের মাঠে মেসিদের উড়িয়ে দিল ম্যান সিটি !
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement