Iran War: জ্বলছে আস্ত বিমান, পুড়ে ছাই সবকিছু! ইরানের প্রধান বিমানবন্দরে বিধ্বংসী হামলা আমেরিকা-ইজরায়েলের! 'কোমর' ভেঙে গেল ইরানের?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Iran War: আঘাত, পাল্টা প্রত্যাঘাত চলছেই। এবার ইরানের প্রধান বিমানবন্দরে আঘাত হানল আমেরিকা-ইজরায়েল। বড়সড় ক্ষতি ইরানের।
তেহরান: এবার ইরানের ব্যস্ততম-প্রধান বিমানবন্দরে হামলা চালাল আমেরিকা-ইজরায়েল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যক্ষদর্শীদের শেয়ার করা ভিডিও ফুটেজে ইরানের ব্যস্ততম ও প্রধান অভ্যন্তরীণ বিমানবন্দর মেহরাবাদে জ্বলন্ত বিমান ও ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাওয়া গিয়েছে। শুক্রবারের স্যাটেলাইট চিত্রে বিমানবন্দরটিতে বেশ কয়েকটি বিমান ছিল বলে দেখা গিয়েছিল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও বিমানবন্দরের কিছু অংশে হামলা হওয়ার খবর দিয়েছে।
ইজরায়েলি সামরিক বাহিনী ইরানে ‘নতুন দফায় ব্যাপক বিমান হামলা’ শুরু করার ঘোষণা করার পরই এই ঘটনা ঘটল। এর আগে গত ৪ মার্চও এই বিমানবন্দরে হামলা চালিয়েছিল ইজরায়েল। সে সময় তারা দাবি করেছিল, ইজরায়েলি বিমান বাহিনীর জন্য হুমকি—এমন প্রতিরক্ষা ও শনাক্তকরণ ব্যবস্থা ধ্বংস করতে এই হামলা চালানো হয়েছে। যার মধ্যে বিমানবন্দরের হেলিকপ্টার তৈরির অংশটিও ছিল।
advertisement
advertisement
নতুন করে চালানো হামলায় বিমানবন্দরের ঠিক কোন কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুক্রবার রাতের বোমাবর্ষণ আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল।
advertisement
এদিকে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, একটি তেলক্ষেত্র লক্ষ্য করে আসা ৬টি ড্রোন এবং একটি বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের বাহিনী ঠেকিয়ে দিয়েছে। ড্রোনগুলো সৌদি আরবের দক্ষিণাঞ্চলের বিশাল মরুভূমি ‘এম্পটি কোয়ার্টারে’ শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। এলাকাটিতে শায়বাহের মতো সমৃদ্ধ তেলক্ষেত্র রয়েছে। শায়বাহ তেলক্ষেত্রই এই হামলার লক্ষ্য ছিল।
advertisement
সৌদি আরবের জাতীয় তেল কোম্পানি আরামকো জানিয়েছে, এই ক্ষেত্রটি থেকে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল উৎপাদিত হয়। এদিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রিন্স সুলতান বিমানঘাঁটির দিকে যাচ্ছিল। ইরানে হামলার প্রস্তুতির অংশ হিসেবে মার্কিন বিমানবাহিনী ঘাঁটিটি ব্যবহার করেছিল।
এদিকে, গত কয়েক ঘণ্টায় ইজরায়েলের দক্ষিণের নেগেভ মরুভূমির বীরশেবা এবং একেবারে উত্তরাঞ্চলে নতুন করে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন ও ক্ষেপণাস্ত্র অনুপ্রবেশের খবর পাওয়া গেছে। বিশ্লেষকদের মতে, ইরানের বর্তমান কৌশল হল ইজরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে যতটা সম্ভব চাপে রাখা। অনবরত ক্ষেপণাস্ত্র ছুড়ে ইজরায়েলের ইন্টারসেপ্টর বা প্রতিরোধকারী ক্ষেপণাস্ত্রের মজুত কমিয়ে ফেলাই তাদের মূল লক্ষ্য।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 07, 2026 8:52 AM IST








