advertisement

Iran Israel War: একটি লাল আলো, তারপরই আকাশে লাল মেঘ! রাত হয়ে গেল 'দিন'! তেহরানে এ কী বিস্ফোরণ করল ইজরায়েল! ভয়ঙ্কর ঘটনা ইরানে

Last Updated:

Iran Israel War: ইরানে ভয়াবহ হামলা চালাল ইজরায়েল। তেহরানে তেলের ডিপোর একের পর এক বিস্ফোরণ।

এ কী ঘটল ইরানে!
এ কী ঘটল ইরানে!
তেহরান: ইরানের তেল স্থাপনায় দফায় দফায় হামলার পর সেখানে কী পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা বর্ণনা করেছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার রাতে ইরানের বেশ কয়েকটি তেলের ডিপোতে হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। স্থানীয় সংবাদ সংস্থাগুলো ইরানের তেল মন্ত্রকের একটি সূত্রের মাধ্যমে জানিয়েছে, ইরানের রাজধানী তেহরান এবং পশ্চিমের আলবোর্জ প্রদেশের রাজধানী কারাজে জ্বালানি তেলের ডিপোতে হামলা হয়েছে।
একটি ভিডিওতে দেখা গেছে, তেহরানে একটি ডিপোর কাছের একটি সড়কে আগুন জ্বলছে। ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, দোকান ও বাড়িতেও আগুন জ্বলছে। এক বাসিন্দা বলেন, ‘কারাজ একদিন শান্ত ছিল, কিন্তু এখন আবার উত্তপ্ত হয়ে উঠেছে। তারা এটিকে উড়িয়ে দিয়েছে।’
advertisement
advertisement
কারাজের আরেক বাসিন্দা বলেন, ‘এটি শুরু হয়েছিল একটি লাল আলো দিয়ে, সবকিছু আলোকিত হয়ে উঠেছিল, সঙ্গে সঙ্গে যেন একটি ঢেউ এসে দরজা ঝাঁকিয়ে দিল। তারপর আবার আকাশ আলোকিত হয়ে উঠল। বিশাল আকারের একটি লাল মেঘ দেখা দিল। আমরা জানতাম না কী ঘটছিল।’ কী ঘটছে, সেটা দেখতে ওই ব্যক্তি বাড়ির ছাদে যান। সেখান গিয়ে তিনি দেখতে পান, কাছের তেলের ডিপোতে আগুন জ্বলছে।
advertisement
ইরানি কর্তৃপক্ষ বলেছে, তারা তেহরানের বাতাসের মান পরীক্ষা করছে এবং বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে বলেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বকায়ি বলেন, হামলার কারণে বাতাসে বিপজ্জনক পদার্থ ও বিষাক্ত উপাদান ছড়াচ্ছে, যা বড় পরিসরে মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। তেহরান থেকে এক নারী বলেছেন, পুরো নগরী ধোঁয়ায় ঢেকে গেছে। ওই নারী আরও বলেন, ‘আপনি পোড়া গন্ধ পাবেন। আমি সূর্যের দেখা পাচ্ছি না। এখানে ভয়ংকর ধোঁয়া। এখনো সেখানে ধোঁয়া রয়েছে, আমি খুবই ক্লান্ত।’ কারাজের আরেক বাসিন্দা বলেন, ডিপোতে হামলার পর বড় ধরনের বিস্ফোরণ হয়েছে এবং কয়েক ঘণ্টা ধরে সেখানে আগুন জ্বলতে দেখা গেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran Israel War: একটি লাল আলো, তারপরই আকাশে লাল মেঘ! রাত হয়ে গেল 'দিন'! তেহরানে এ কী বিস্ফোরণ করল ইজরায়েল! ভয়ঙ্কর ঘটনা ইরানে
Next Article
advertisement
Strait of Hormuz: হরমুজ প্রণালী: জানুন কীভাবে এর নামকরণ হল এবং কেন একে ‘জুয়েল ইন দ্য রিং অফ দ্য ওয়ার্ল্ড’ বলা হত?
হরমুজ প্রণালী: জানুন কীভাবে এর নামকরণ হল,কেন একে ‘জুয়েল ইন দ্য রিং অফ দ্য ওয়ার্ল্ড’ বলে?
  • হরমুজ প্রণালী

  • জানুন কীভাবে এর নামকরণ হল

  • কেন একে ‘জুয়েল ইন দ্য রিং অফ দ্য ওয়ার্ল্ড’ বলা হত?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement