advertisement

‘৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে দেশ, এটাই ভারতে বিনিয়োগের আদর্শ সময়’, ব্যাঙ্ককে মোদির বার্তা

Last Updated:

অর্থনীতিকে চাঙ্গা করতে বিদেশি বিনিয়োগ টানতে ব্যাঙ্ককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

#ব্যাঙ্কক: অর্থনীতিকে চাঙ্গা করতে বিদেশি বিনিয়োগ টানতে ব্যাঙ্ককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভারতে এখন লাল ফিতের ফাঁসে আটকে চাপা পড়ে থাকে না কোনও ব্যবসা, শিল্প সংক্রান্ত ফাইল ৷ কাজে গতি আনতে একের পর এক অর্থনৈতিক সংস্কারের পর অনেক সরল এখানকার করব্যবস্থা ৷  আগের থেকে আরও জনমুখী সুবিধাজনক এখানে ব্যবসা করা ৷ বিদেশে বিনিয়োগ টানতে রবিবার এই কথাই বললেন নমো ৷
ভারতে বিনিয়োগের এটাই সেরা সময়, বার্তা মোদির ৷ তিনদিনের সফরে শনিবারই ব্যাঙ্ককে প্রধানমন্ত্রী ৷ রবিবার যোগ দেন এক বাণিজ্য সম্মেলনে ৷ সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের শিল্পপতিরা ৷ তাদের সামনে বিজেপি সরকারের ৬ বছরের কাজের খতিয়ান তাদের সামনে পেশ করেন নরেন্দ্র মোদি ৷ একইসঙ্গে ইউপিএ সরকারের তুলনা টেনে তিনি বলেন, গত পাঁচ বছরের আগের ২০ বছরের দ্বিগুণ বিদেশি বিনিয়োগ এসেছে ভারতে ৷ পাঁচ বছরে এখনও পর্যন্ত ২৮,৬০০ কোটি ডলার বিদেশি মুদ্রা এসেছে অর্থনীতিতে ৷ এদিনের সম্মেলনে মোদির দাবি, দ্রুত ৫ লক্ষ কোটি ডলার অর্থনীতির পথে এগোচ্ছে দেশ ৷ বিজেপি ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে দেশে অর্থনীতি ২ লক্ষ কোটি ডলার ছিল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
‘৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে দেশ, এটাই ভারতে বিনিয়োগের আদর্শ সময়’, ব্যাঙ্ককে মোদির বার্তা
Next Article
advertisement
Madan Mitra: ৬টি মামলা, ১২ লাখের গাড়ি, ব্যাঙ্কে কোটি কোটি টাকা, একুশের অর্থবর্ষ থেকে আয় কমলেও মদন মিত্রর মোট সম্পত্তি চমকে দেবে, কী কী আছে কামারহাটির তৃণমূল বিধায়কের? পড়ুন
৬টি মামলা, ১২ লাখের গাড়ি, ব্যাঙ্কে কোটি কোটি টাকা,মদন মিত্রর মোট সম্পত্তি চমকে দেবে,আর কী কী আছে কামারহাটির বিধায়কের?
  • হলফনামা অনুযায়ী, মদনের কাছে মোট ১০ লক্ষ ১২ হাজার টাকার গয়না রয়েছে। তাঁর ঋণের পরমাণ ১৪ লক্ষ ৭৭ হাজার ৫০৯ টাকা। হলফনামায় মদন জানিয়েছেন, তাঁর দু’টি বাড়ি রয়েছে। একটি ভবানীপুরে এবং অন্যটি ডায়মন্ড হারবারে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement