advertisement

ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য ধাক্কা ট্রাম্পের

Last Updated:

ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদে বসার কয়েকদিনের মধ্যেই সেই আশঙ্কাই সত্যি হল ৷

#নয়াদিল্লি: প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারপর্বে তাঁর ভাষণ শুনেই আশঙ্কার মেঘ দেখা দিয়েছিল ৷ ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদে বসার কয়েকদিনের মধ্যেই সেই আশঙ্কাই সত্যি হল ৷ যুক্তরাষ্ট্রে এইচ ওয়ান বি ভিসাধারী হিসেবে রয়েছেন লাখ লাখ ভারতীয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া ভিসা নীতিতে অসুবিধায় পড়বেন তাঁরা? হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে বিল পেশ হতেই, প্রশান্ত মহাসাগরের আশঙ্কার ঢেউ জোরালো ধাক্কা দিয়েছে ভারত মহাসাগরে।
মার্কিন ভিসা নীতিতে বদল আনতে নয়া বিল পেশ হয়েছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ৷ এই বিলে সায় দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য বড় ধাক্কা মার্কিন H1b বিল ৷
এই বিলে ৩০% কম ভিসা দেওয়ার প্রস্তাবের সঙ্গে সঙ্গে ন্যূনতম ও সর্বোচ্চ পারিশ্রমিক বাড়ানোরও প্রস্তাব দেওয়া হয়েছে ৷ এছাড়াও বিদেশ থেকে দক্ষ শ্রমিক আমদানির জন্য দেশি-বিদেশি সংস্থাকে এবার থেকে দিতে হবে কর ৷ একইসঙ্গে বেঁধে দেওয়া হচ্ছে সংস্থা প্রতি ভিসার ঊর্ধ্বসীমা ৷
advertisement
advertisement
এতেই আমেরিকায় কর্মরত ভারতীয়দের মধ্যে কাজ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে ৷ ন্যূনতম পারিশ্রমিক দ্বিগুণের বেশি করার প্রস্তাবে আটকে যাবে ভারতীয়দের নিয়োগ৷ মার্কিন সংস্থায় কম পারিশ্রমিকে কাজ করানোর জন্য ভারতের মতো বিভিন্ন দেশ থেকে কর্মীদের নিয়োগ করা হয় ৷ নূন্যতম ও সর্বোচ্চ পারিশ্রমিকে সীমা নির্ধারণ করে দেওয়ায় ধাক্কা খাবেন ভারতীয় IT কর্মীরা ৷
advertisement
যাঁদের বার্ষিক আয় ৬০ হাজার থেকে ১ লক্ষ ডলার তাঁদের সামনে বড়সড় বাধা হতে চলেছে মার্কিন বিদেশনীতি  ৷ নতুন বিল অনুযায়ী, এইচ ওয়ান বি ভিসার জন্য ন্যূনতম বার্ষিক আয় ১ লক্ষ ৩০ হাজার ডলার করা হয়েছে ৷
মার্কিন ভিসার নয়া নীতি ট্রাম্প সরকার ঘোষণা করার পরই ধস নেমেছে IT সংস্থাগুলির শেয়ারে ৷ নিম্নমুখী উইপ্রো, টিসিএস, ইনফোসিসের শেয়ারদর ৷ তালিকায় সামিল টেক মাহিন্দ্রাও ৷ ইতিমধ্যেই ক্ষতির পরিমাণ ৪৪ হাজার কোটি টাকা ছাড়িয়েছে ৷
advertisement
নয়া মার্কিন ভিসা নীতিতে প্রবল আপত্তি জানিয়েছে ভারতীয় তথ্যপ্রযুক্তি সেক্টর ৷ এছাড়াও ভারতীয় বাণিজ্য মহলও এই সিদ্ধান্তে প্রবল অসন্তোষ জানিয়েছে ৷
H-1B ভিসায় হাজার হাজার ভারতীয়রা মার্কিন মুলুকে গুগল বা মাইক্রোসফ্টের মতো কোম্পানিতে কাজ করেন ৷ নতুন নিয়ম লাগু হলে এবার আর ভারত থেকে মার্কিন মুলুকে কাজ করার ক্ষেত্রে নিয়োগ করার ক্ষেক্রে মুশকিলে পড়তে হতে পারে IT কোম্পানিগুলিকে ৷ ভারতীয় আইটি কোম্পানি প্রায় ৫৫ থেকে ৬০ শতাংশ আয় করে USA- থেকে ৷
advertisement
হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, অভিবাসন ব্যবস্থার সংস্কারের জন্যই এই উদ্যোগ। দেশের নাগরিকের কথা সবার প্রথমে আমাদের ভাব উচিৎ ৷
এর পাশাপাশি H-1B ও L-1 ভিসার সূত্রে যাঁরা আমেরিকায় রয়েছেন, এবার থেকে তাঁদের স্বামী বা স্ত্রীদের এমপ্লয়মেন্ট কার্ড পাওয়া অসুবিধাজনক হবে। বেশিরভাগ তথ্যপ্রযুক্তি সংস্থা কাজের জন্য ভারত থেকে প্রায়ই কর্মীদের আমেরিকায় পাঠায়। কারণ- মার্কিন নাগরিকদের তুলনায় তারা অনেক কম টাকায় কাজ করে ৷ তবে এর জন্য যে বড় সমস্যা দেখা দিয়েছে তা হচ্ছে বেকারত্ব বেড়েছে মার্কিন নাগরিকদের মধ্যে ৷ ভোটের আগে নির্বাচনী প্রচারে ডোনাল্ড ট্রাম্প আশ্বাস দিয়েছিলেন তিনি ক্ষমতায় এলে আগে মার্কিন নাগরিকদের চাকরির ব্যবস্থা করবেন ৷ দেশ থেকে বেকারত্ব দূর করবেন ৷ এরপর থেকেই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়ে যায় যে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে কড়া হতে চলেছে ভিসার নিয়মনীতি ৷ নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে এবার সেই পথেই হাঁটছেন ট্রাম্প ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য ধাক্কা ট্রাম্পের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement