advertisement

Dubai Rain: বিমাবন্দরের রানওয়েতে জল জমে ব্যাহত বিমান চলাচল, প্রচণ্ড বৃষ্টিতে বিপর্যস্ত দুবাই !

Last Updated:

Dubai Airport Runway Underwater | একটানা বৃষ্টিতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ৷ বিমানবন্দরে বিমান ওঠানামাতেও সমস্যা হচ্ছে ৷ দুবাই বিমানবন্দরে জল জমার ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সর্বত্র ৷

দুবাই: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত দুবাই ! সংযুক্ত আরব আমিরশাহীর পাশাপাশি মধ্য প্রাচ্যের অন্যান্য দেশগুলিতেও এখন ভালমতোই বৃষ্টি চলছে ৷ তাতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ৷ বিমানবন্দরে বিমান ওঠানামাতেও সমস্যা হচ্ছে ৷ দুবাই বিমানবন্দরে জল জমার ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় সর্বত্র ৷
advertisement
প্রবল বৃষ্টিতে প্রতিদিন প্রচণ্ড যানজটের মধ্যেও পড়তে হচ্ছে দুবাইয়ের বাসিন্দাদের ৷ বৃষ্টি দুবাইয়ের যান চলাচলেই সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ৷ রানওয়েতে জল জমে যাওয়াতে অনেক ফ্লাইট এখনও পর্যন্ত বাতিল হয়েছে ৷ তবে বিমানবন্দরের কর্মীরা বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দরের সমস্ত কাজ যাতে সঠিকভাবে চলতে পারে, তার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ৷ আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টা আরও ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে ৷
advertisement
advertisement
গত বছর নভেম্বরেও দুবাইয়ের আবহাওয়া এমনটাই খারাপ ছিল। প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে বন্যার মতো পরিস্থিতি সেবারও তৈরি হয় ৷ এ বছর এপ্রিলেই একটানা বৃষ্টিতে বিপর্যস্ত দুবাই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Dubai Rain: বিমাবন্দরের রানওয়েতে জল জমে ব্যাহত বিমান চলাচল, প্রচণ্ড বৃষ্টিতে বিপর্যস্ত দুবাই !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement