advertisement

Donald Trump Saves Ayatollah Khamenei: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইকেই হত্যার ছক ইজরায়েলের, খবর পেয়েই কী করলেন ডোনাল্ড ট্রাম্প?

Last Updated:

মার্কিন সরকারের দুই শীর্ষ কর্তাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে৷

খামেনেইকে বাঁচিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প?
খামেনেইকে বাঁচিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প?
গত কয়েক দিন ধরে চলতে থাকা সংঘাতে ইরানের সেনাবাহিনীর একাধিক শীর্ষ স্থানীয় নেতৃত্বকে নিকেশ করেছে ইজরায়েল৷ তবে এবার যে খবর সামনে এল, তা আরও ভয়ঙ্কর৷ সূত্রের খবর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেইকেই হত্যার ছক তৈরি করে ফেলেছিল ইজরায়েল৷ যদিও ইজরায়েলের এই পরিকল্পনার কথা শুনেই সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
মার্কিন সরকারের দুই শীর্ষ কর্তাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে৷ মার্কিন সরকারের ওই দুই শীর্ষ কর্তার দাবি অনুযায়ী, ‘ইজরায়েল ওয়াশিংটনকে জানায় যে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইকে সরিয়ে দেওয়ার সুযোগ এসেছে তাদের সামনে৷ যদিও সেই প্রস্তাবের কথা শুনেই সঙ্গে সঙ্গে তা খারিজ করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷’
ট্রাম্প প্রশাসনের ওই শীর্ষ কর্তার কথায়, ‘ইরান কি একজন মার্কিনকেও হত্যা করেছে? উত্তর হল না৷ যতক্ষণ না পর্যন্ত ইরান কোনও মার্কিনকে হত্যা করছে, আমরা সেদেশের রাজনৈতিক নেতৃত্ববৃন্দের বিরুদ্ধে কোনও কথাও বলতে চাই না৷’
advertisement
advertisement
তবে খামেনেইকে মারার পরিকল্পনা বাতিল করার কথা ট্রাম্প নিজেই ইজরায়েলের নেতৃবৃন্দকে জানিয়েছিলেন না কি আধিকারিকদের মাধ্যমে নিজের বার্তা পৌঁছে দেন, তা এখনও স্পষ্ট নয়৷
ট্রাম্প খামেনেইকে হত্যার পরিকল্পনা বাতিল করতে বলার পরই খবরটি প্রকাশ্যে আসে৷ সত্যিই ইজরায়েল খামেইনিকে মারার ছক কষেছিল কি না প্রধানমন্ত্রী বেঞ্জামন নেতানিয়াহুকে সেই প্রশ্ন করেছিল ফক্স নিউজ৷ নেতানিয়াহু খবরটির সত্যতা যেমন স্বীকার করেননি তেমনই এই ধবরকেও অস্বীকারও করেননি তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump Saves Ayatollah Khamenei: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইকেই হত্যার ছক ইজরায়েলের, খবর পেয়েই কী করলেন ডোনাল্ড ট্রাম্প?
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement