advertisement

ইউহানের হাসপাতালে আর একজনও করোনা রোগী নেই, জানাল চিন

Last Updated:

ইউহানকে করোনা মুক্তি দিলেও আজ সারা বিশ্বে আক্রান্ত ২৮ লক্ষ ৯৬ হাজার ৭৪৬ জন।

#বেজিং: করোনার আঁতুড়ঘর ইউহান সম্পূর্ণ করোনামুক্ত। হাসপাতালে ভর্তি নেই কোনও করোনা রোগী। রবিবর এমনটাই বিবৃতি দিয়ে জানাল চিন।
১১ কোটি মানুষের বাস চিনের শিল্পশহর ইউহানে। এখানেই প্ৰথম করোনার সংক্রমণ ছড়ায়। সরকারি হিসেবে ক্রমে আক্রান্ত হন ৪৬হাজার ৪৫২ জন মানুষ। মৃত্যু হয় ৩হাজার ৮৬৯ জনের। সমলোচকরা অবশ্য দাবি করেন তথ্য গায়েব করেছে চিন। আদতে মৃতের সংখ্যা অনেক বেশি।
মার্চ থেকেই ইউহানের করোনার ছবিটা ধীরে ধীরে বদলাতে থাকে। খুলে দেওয়া হয় জিম, স্টেডিয়াম। এই জায়গাগুলিকেই একসময় অস্থায়ী হাসপাতাল হিসেবে ব্যবহার করা হচ্ছিল ৮ এপ্রিল সরকারি বিবৃতি দিয়ে লকডাউন তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
শুক্রবার চিনের স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, করোনায় গুরুতর অসুস্থ মাত্র একজন। শনিবারও তাঁরা জানিয়েছিল ১২ জন আক্রান্ত রয়েছেন হাসপাতালে। রবিবার এদের সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে। ইউহানকে করোনা মুক্তি দিলেও আজ সারা বিশ্বে আক্রান্ত ২৮ লক্ষ ৯৬ হাজার ৭৪৬ জন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ইউহানের হাসপাতালে আর একজনও করোনা রোগী নেই, জানাল চিন
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement