advertisement

কাবুলে পুলিশ কনভয়ে আত্মঘাতী হামলা, মৃত কমপক্ষে ৪০

Last Updated:

তুরস্কের পর জঙ্গি হানা এবার আফগানিস্তানে ৷ ইস্তানবুলে জঙ্গি হামলার আতঙ্কের রেশ কাটতে না কাটতেই ফের বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল ৷

#কাবুল: তুরস্কের পর জঙ্গি হানা এবার আফগানিস্তানে ৷ ইস্তানবুলে জঙ্গি হামলার আতঙ্কের রেশ কাটতে না কাটতেই ফের বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল ৷ বৃহস্পতিবার সকালে কাবুলের পুলিশ কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা ৷ জঙ্গি হানায় এখনও পর্যন্ত কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে বলে খবর ৷
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন সকালে শহরের পশ্চিমপ্রান্তে পর পর দুটি বাসে বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা ৷ ট্রেনিং শেষে ওই দুই বাসে চেপে ফিরছিলেন পুলিশ ক্যাডেটরা ৷ অনুমান, হতাহতদের বেশিরভাগই ট্রেনিংরত পুলিশ কর্মী ৷
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
advertisement
গত ২০ জুন কাবুলের পুল-ই-চরখি এলাকায় একটি মিনিবাসে বিস্ফোরণ ঘটে ৷ কাবুলে কানাডিয়ান দূতাবাসের নেপালি নিরাপত্তাররক্ষীদের নিয়ে যাচ্ছিল বাসটি ৷ ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ ৷ মৃত্যু হয় ১৪ জনের ৷
advertisement
মঙ্গলবার রাতে ইস্তানবুলের কামাল আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে জঙ্গি হামলায় নিহত ৩৬ জন। আহত শতাধিক মানুষ। বিমানবন্দরে হামলা চালায় ৩ আততায়ী ৷ কালো পোশাকে ছিল আততায়ীরা ৷ বিমানবন্দরে যাত্রীদের লক্ষ্য করে এলেপাথারি গুলি চালাতে থাকে আততায়ীরা ৷ জবাবে নিরাপত্তারক্ষীরা পাল্টা গুলি চালায় ৷ তখনই বিস্ফোরণ হয় ৷
ছবি- ফাইল চিত্র
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
কাবুলে পুলিশ কনভয়ে আত্মঘাতী হামলা, মৃত কমপক্ষে ৪০
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement