advertisement

২০১৯-এই বিশ্বের উঠতি অর্থনীতিগুলির মধ্যে শীর্ষস্থানে থাকবে ভারত, বলছে আইএমএফ পরিসংখ্যান

Last Updated:
#ওয়াশিংটন: আগামী এক বছরের মধ্যেই ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির হার হবে ৭.৪ শতাংশ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (আইএমএফ) পরিসংখ্যানে উঠে এসেছে এমনই তথ্য । ২০১৭ সালে এই বৃদ্ধির হার ছিল ৬.৭ শতাংশ ।
এই বৃদ্ধির মূল কারণ হবে মুদ্রা বিনিময়ে সার্বিক বৃদ্ধি ও জিএসটির প্রয়োগ যা বিনিয়োগ ও বেসরকারি বাজারের অর্থনৈতিক বৃদ্ধিকেও অনেকটাই এগিয়ে নিয়ে যাবে । ২০১৮ সালে এই বৃদ্ধির হার হবে ৭.৩ শতাংশ যা ২০১৯ এই বেড়ে হতে পারে ৭.৪ শতাংশ । আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার ফলেও বৈদেশিক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রেও লাভবান হবে উঠতি অর্থনীতিগুলি, বলছে আইএমএফ -এর তথ্য । আইএমএফ-এর তথ্য অনুযায়ী ভারতের অর্থনীতির হার যদি বাস্তবিকই এটি হয়, তাহলে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী অর্থনীতির মধ্যে শীর্ষস্থান অধিকার করবে ভারতই । ২০১৭ সালে এই স্থানের অধিকারী ছিল চিন ।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
২০১৯-এই বিশ্বের উঠতি অর্থনীতিগুলির মধ্যে শীর্ষস্থানে থাকবে ভারত, বলছে আইএমএফ পরিসংখ্যান
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement