advertisement

পূর্ণিয়ায় দিনে দুপুরে দোকানদারকে গুলি, অবস্থা সঙ্কটজনক

Last Updated:

বৃহস্পতিবার পূর্ণিয়ায় দিনে দুপুরে এক দোকানদারকে গুলি করা হয় । আহত দোকানির নাম প্রদীপ দাস । মারাঙ্গ থানার অন্তর্গত হরদা পুলের কাছে ঘটনাটি ঘটেছে ।

#পূর্ণিয়া: বৃহস্পতিবার পূর্ণিয়ায় দিনে দুপুরে এক দোকানদারকে গুলি করা হয় । আহত দোকানির নাম প্রদীপ দাস । মারাঙ্গ থানার অন্তর্গত হরদা পুলের কাছে ঘটনাটি ঘটেছে ।
advertisement
আহত দোকানদারের চিকিত্সা হচ্ছিল পূর্ণিয়ার সদর হাসপাতালে । কিন্তু আরও ভাল চিকিত্সার জন্য ম্যাক্স সদন হাসপাতালে স্থানান্তর করা হয় । আহতের আত্মীয় গণেশ দাস জানান প্রদীপ দাস বাড়ি থেকে দোকানের উদ্দেশে আসছিল । তখনই ঘটনাটি ঘটে ।
advertisement
তিনি আরও বলেন এর আগেও প্রদীপ দাসকে তারা বিষ খাইয়ে মারতে চেয়েছিল । অভিযুক্ত অপরাধী কোসেনজিত বেআইনি মদ বিক্রি সংক্রান্ত মামলায় জেলও খেটেছে । পুলিশ ঘটনার তদন্তে নেমেছে । মরঙ্গা থানার ওসি জানান দুজনের মধ্যে প্রবল শত্রুতা ছিল । এখনও পর্যন্ত অপরাধী ফেরার । পুলিশ অপরাধীকে গ্রেফতারে এলাকায় চিরুনি তল্লাশি করছে ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পূর্ণিয়ায় দিনে দুপুরে দোকানদারকে গুলি, অবস্থা সঙ্কটজনক
Next Article
advertisement
SIR: কলকাতা জুড়ে কত নাম বাদ গেল? উত্তর থেকে দক্ষিণ কত নাম ‘বিবেচনাধীন’? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
কলকাতা জুড়ে কত নাম বাদ গেল? উত্তর থেকে দক্ষিণ কত নাম ‘বিবেচনাধীন’? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
  • পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৯১ লক্ষ নাম

  • কলকাতা দক্ষিণে বিবেচনাধীন ভোটারের সংখ্যা ৭৮৬৫৭, নাম বাদ পড়েছে ২৮৪৬৮

  • কলকাতা উত্তরে বিবেচনাধীন ৬১২৩৬, নাম বাদ পড়েছে ৩৯১৬৪

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement