advertisement

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের

Last Updated:

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদেও তৃণমূল নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে ৷ এই জেলায় জেলা পরিষদের ৫৭টি আসনের মধ্যে ৫৭টি আসনেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ৷

#উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনা জেলা পরিষদেও তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে ৷ এই জেলায় জেলা পরিষদের মোট আসন ৫৭টি, ৫৭টি আসনের মধ্যে ৯টি আসনে ভোটগ্রহণ হয়নি, তবে এই ৯টি আসনেও তৃণমূলের জেতার সম্ভবনা প্রবল ৷ ভোট হয়েছিল ৪৮টি আসনে, ৪৮টি জেলা পরিষদের আসনেই জয়ী তৃণমূল কংগ্রেস ৷ ফলে উত্তর ২৪ পরগনার জেলা পরিষদ বিরোধীশূণ্য হয়ে গিয়েছে ৷ তৃণমূল ম্যাজিকের সামনে বিরোধীরা খড়কুটোর মত উড়ে গিয়েছে ৷
বারাকপুর শিল্পাঞ্চল, নৈহাটি, কাচরাপাড়া, জগদ্দল, হালিশহর, ভাটপাড়া সবুজে সবুজ হয়েছে ৷ সব জায়গাতেই শাসকদলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় কয়েক ধাপ পিছিয়ে ছিল বিরোধীরা ৷ অন্যান্য জেলায় মত ফল বেরনোর সঙ্গে সঙ্গেই উত্তর ২৪ পরগনা সবুজ রঙে রেঙে উঠেছে ৷
advertisement
advertisement
একের পর এক জেলা পরিষদে শাসকদলের নিরঙ্কুশ আধিপত্য দেখা যেতে পারে জানিয়ে ছিলাম আমরা ৷ উত্তর ২৪ পরগনাতেও আমাদের সমীক্ষা সফল হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উত্তর ২৪ পরগনা জেলা পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement