advertisement

Howrah Durga Puja 2022 II বিজয়াতে ভাসানো হয় না দুর্গা প্রতিমা!

Last Updated:

শতাব্দী প্রাচীন উলুবেরিয়া নোনা ব্যানার্জি বাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজো। ব্যানার্জি বাড়ির দুর্গা প্রতিমা বিজয়াতে ভাসান হয় না, এখানে মা দুর্গা থাকেন সারা বছর।

+
title=

#হাওড়া : শতাব্দী প্রাচীন উলুবেরিয়া নোনা ব্যানার্জি বাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজো। ব্যানার্জি বাড়ির দুর্গা প্রতিমা বিজয়াতে ভাসান হয় না, এখানে মা দুর্গা থাকেন সারা বছর। বিজয়া দশমীতে নিয়ম রীতি মেনে মাতৃ পুজো অনুষ্ঠান মাতৃ মূর্তি প্রদক্ষিণ বরণ ভোগ নিবেদন সিঁদুর খেলা এবং ঘট ভাসান এবং দুপুরে কাদামাটির রেয়াজ রয়েছে ব্যানার্জি বাড়ির বিজয়া দশমীর ভাষণ অনুষ্ঠানে। এ বছর ১২৭ তম বর্ষে অনুষ্ঠিত হল মা দুর্গার আরাধনা ব্যানার্জি বাড়িতে, যোগীন্দ্রনাথ ব্যানার্জীর হাত ধরে ব্যানার্জি বাড়ির দুর্গা পুজো শুরু, তিনি নিজে হাতে প্রতিমা গড়ে দুর্গা পুজোর সূচনা করেছিলেন।
সে সময়ের সমস্ত পুরনো রীতিনীতি আজও অক্ষত নোনা ব্যানার্জি বাড়িতে। এই বাড়িতে দেবী দুর্গা বিজয় দশমীতে বিসর্জন হয় না, সারাবছর দেবী মূর্তি থাকে ব্যানার্জি বাড়ির ঠাকুর দালানে, দেবী মূর্তি পরিবারের সদস্যরা পুরোহিত হিসাবে তারাই পুজো করে মা দুর্গার, বিজয় দশমীর দিন ঘট পুজো এবং শ্রাবণ মাসের শেষ রবিবার অর্থাৎ রাম বিজয়ার দিন মায়ের মূর্তি ভাসান হয় অনুষ্ঠিত হয় প্রতি বছর।
advertisement
আরও পড়ুনঃ হাওড়ার গ্রামেও জাঁকজমকপূর্ণ দেবীভাসান, সেজে উঠেছে বিসর্জন ঘাট
জানা যায়, সে সময় ব্যানার্জি বাড়ির বড় ছেলে যোগীন্দ্রনাথ ব্যানার্জি, ইচ্ছেতেই পূজোর সূচনা হয়েছিল ব্যানার্জি বাড়িতে। যোগীন্দ্রনাথ ব্যানার্জীর বাবা কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতেন সে সময় তিনি পুজোর ছুটিতে বাড়িতে ফিরতে পারতেন না তাই বাড়ির দেবী দুর্গার মূর্তি তাকে দেখানোর জন্য সারা বছর রেখে দেওয়া হতো বাড়ির ঠাকুর দালানে। জানা যায় পরিবার সূত্রে সেই নিয়ম আজও অক্ষত।
advertisement
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah Durga Puja 2022 II বিজয়াতে ভাসানো হয় না দুর্গা প্রতিমা!
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement