advertisement

Howrah News: ভরদুপুরে দোকানে আগুন! গ্যাস সিলিন্ডার ফেটে ভস্মীভূত দোকান ঘর

Last Updated:

ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার পাঁচলা কুলাই ১৬ নম্বর জাতীয় সড়কের পার্শ্ববর্তীতে একটি টিনের দোকানে। রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে দোকান ঘর ভস্মীভূত, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর একটা নাগাদ।

#হাওড়া : ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ার পাঁচলা কুলাই ১৬ নম্বর জাতীয় সড়কের পার্শ্ববর্তীতে একটি টিনের দোকানে। রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে দোকান ঘর ভস্মীভূত, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর একটা নাগাদ। জানা যায়, দুর্ঘটনা ঘটার কিছুক্ষণ আগে ওই দোকানের মালিক সুনীল পাঁজা অন্যান্য দিনের মতোই দোকান বন্ধ করে বাড়িতে যায়। বাড়িতে যাওয়া মাত্রই তার কাছে খবর পৌঁছয় দোকানে আগুন লেগেছে। সুনীল দ্রুত দোকানে আসে, সে দেখে দাউ দাউ করে জ্বলছে দোকান ঘর।
দোকানের আগুন জ্বলতে দেখে স্থানীয় মানুষজন ততক্ষণে তারা এগিয়ে আসে আগুন নেভানোর কাজে হাত দেয়, স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুক্ষণ আগুন নেভাতে চেষ্টা চালায় তারা কিন্তু তার মধ্যেই হঠাৎ করে দোকানে থাকা গ্যাস সিলিন্ডার আচমকাই বিস্ফোরণ হয়। মুহূর্তেই গোটা দোকান লন্ডভন্ড হয়ে যায়। ওই দোকান ঘরের ছাউনির টিন প্রায় ২৫-৩০ ফুট উপরে থাকা বৈদ্যুতিক তার পর্যন্ত পৌঁছয়, ছাউনির টিন তারে আটকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকা।
advertisement
আরও পড়ুনঃ উদয়নারায়ণপুরের গড় ভবানীপুরে কলকাতার ইকো পার্কের ছোঁয়া
ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে পৌঁছয়, ঘটনাস্থলে এসে পৌঁছয় পাঁচলা থানার পুলিশ। ঘটনাটি ঘটে পানিয়ারা এসপি অফিসের ঢিল ছোড়া দূরত্বে, কার্যত সেখানে পুলিশের একটি জলকমান এসে প্রথমে আগুন নেভাতে চেষ্টা করে। পরবর্তী সময়ে দমকলের তৎপরতায় দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়। তবে ততক্ষণে প্রায় সবকিছু পুড়ে ছাই।
advertisement
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: ভরদুপুরে দোকানে আগুন! গ্যাস সিলিন্ডার ফেটে ভস্মীভূত দোকান ঘর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement