advertisement

Hooghly News: বিশ্ব জল দিবসে সতর্কবার্তা এনসিসি-র

Last Updated:

বিশ্ব জল দিবসের অনুষ্ঠান থেকে সবাইকে জলের অপচয় বন্ধ করার আবেদন জানানো হয়।‌ এই বিষয়ে এনসিসির এক ক্যাডেট ছাত্র বলেন, বিশ্ব জল দিবসের দিন সকলকে জল সংরক্ষণ ও তার অপচয় রোধ সম্পর্কে সচেতন করতেই এই র‍্যালির আয়োজন করা হয়।

+
title=

হুগলি: ২২ মার্চ বিশ্ব জল দিবস। এই উপলক্ষে কামারপুকুর শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যামহাপীঠে র‍্যালির আয়োজন করল এনসিসি। এই র‍্যালির মাধ্যমে সাধারণ মানুষের কাছে জল সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
হুগলির এই বিশ্ব জল দিবসের অনুষ্ঠান থেকে সবাইকে জলের অপচয় বন্ধ করার আবেদন জানানো হয়।‌ এই বিষয়ে এনসিসির এক ক্যাডেট ছাত্র বলেন, বিশ্ব জল দিবসের দিন সকলকে জল সংরক্ষণ ও তার অপচয় রোধ সম্পর্কে সচেতন করতেই এই র‍্যালির আয়োজন করা হয়। কারণ পানযোগ্য জলের পরিমাণ ক্রমশই কমছে, তাই সকলের সচেতন হওয়া প্রয়োজন।
advertisement
advertisement
অন্যদিকে এনসিসি-র এক ট্রেনার বলেন, বিশ্বজুড়ে ভূগর্ভস্থ জল দিন দিন কমে যাচ্ছে। আমাদের দেশেই তামিলনাড়ুর ভয়াবহ অবস্থা প্রত্যক্ষ করেছি সকলে। নিজেদের না শুধরোলে আগামী দিনে হয়ত আর পানীয় জলই পাব না আমরা। তাই প্রতিটি মানুষকে সবার আগে জলের অপচয় বন্ধ করতে হবে। সেইসঙ্গে জল সংরক্ষণের বিষয়েও সচেতন হওয়া জরুরি।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বিশ্ব জল দিবসে সতর্কবার্তা এনসিসি-র
Next Article
advertisement
BJP Brigade Rally: কেউ সেলফি জোনে, কেউ মাতলেন ধামসা মাদলে! ব্রিগেডে মোদির সভা ঘরে রঙিন জমায়েত, বিপুল উচ্ছ্বাস বিজেপি সমর্থকদের
কেউ সেলফি জোনে, কেউ মাতলেন ধামসা মাদলে! ব্রিগেডে মোদির সভা ঘরে রঙিন জমায়েত, বিপুল উচ্ছ্বাস বিজেপি সমর্থকদের!
  • শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে. রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা মিছিল করে মাঠে পৌঁছেছেন. সেলফি জোন, রামচন্দ্রের সাজ, নাগাড়ার তালে মিছিল, বিশাল খাওয়া-দাওয়া—সব মিলিয়ে জমজমাট পরিবেশ.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement