advertisement

Hooghly News: বাড়িতে না জানিয়ে নদীতে স্নান, বর্ষার ভরা দ্বারকেশ্বরে তলিয়ে মৃত্যু কিশোরের

Last Updated:

Hooghly News: নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক ১২ বছরের কিশের। শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগের দৌলতপুর সংলগ্ন দ্বারকেশ্বর নদে।

দ্বারকেশ্বর খোঁজ চালাচ্ছে স্থানীয়রা
দ্বারকেশ্বর খোঁজ চালাচ্ছে স্থানীয়রা
শুভজিত ঘোষ, আরামবাগ: নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক ১২ বছরের কিশোর। শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগের দৌলতপুর সংলগ্ন দ্বারকেশ্বর নদে। জানা গেছে, মনসা পুজো উপলক্ষে ওই এলাকায় অনুষ্ঠান চলছিল। ভাটারমোর সংলগ্ন রাচি পাড়ার ৪-৫ জন ছেলে নদীতে স্নান করতে নামে। তাদের মধ্যে একজন তলিয়ে যায় নদীতে।
স্থানীয় সূত্রে জানা যায় হঠাৎই বেশ কিছু জন বালক ও কিশোর নদীতে স্নান করতে নামে।ঠিক সেই সময় একজন তলিয়ে যেতে দেখা যায়। সঙ্গে সঙ্গে বাকিরা চিৎকার করলে তড়িঘড়ি এসে নদীতে তল্লাশি চালায় স্থানীয়রা। দীর্ঘক্ষণ না পাওয়ার পর আরামবাগ থানায় খবর দেওয়া হয়। বাড়িতে না বলেই বেশ কিছু জন বালক নদীতে স্নান করছিল, সঙ্গে কোন অভিভাবক না থাকার ফলে এই ঘটনা ঘটেছে বলে অনুমান করছেন বাসিন্দারা।
advertisement
advertisement
ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। বেশ কিছুক্ষণ সময় চলে যাওয়ার পর বিপর্যয় মোকাবেলার টিমকে খবর দেওয়ায় হয়। বর্ষার জলে ফুলে ফেঁপে ওঠা দারকেশ্বর থেকে খোঁজ মেলে বিজয় ওঁরাওয়ের নিথর দেহের। বছর বারোর বিজয় ভাটার মোড় সংলগ্ন রাঁচি পাড়ার বাসিন্দা। এই ঘটনায় তার পরিবারে ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বাড়িতে না জানিয়ে নদীতে স্নান, বর্ষার ভরা দ্বারকেশ্বরে তলিয়ে মৃত্যু কিশোরের
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement