advertisement

Hooghly News: দোকানের দেওয়ালে গর্ত করে প্রায় ১৫ লক্ষ টাকার মোবাইল চুরি!

Last Updated:

চুঁচুড়ার একটি মোবাইলের দোকানের চুরির ঘটনা সিঁধেল চোরের গল্প মনে করিয়ে দেয়। তবে এবার মাটির তলা দিয়ে নয়, দেওয়ালের মধ্যে গর্ত করে চুরি। চুঁচুড়া সায়রার মোর বিশালক্ষী তলায় রয়েছে একটি বড় মোবাইলের দোকান।

+
title=

#হুগলি : চুঁচুড়ার একটি মোবাইলের দোকানের চুরির ঘটনা সিঁধেল চোরের গল্প মনে করিয়ে দেয়। তবে এবার মাটির তলা দিয়ে নয়, দেওয়ালের মধ্যে গর্ত করে চুরি। চুঁচুড়া সায়রার মোর বিশালক্ষী তলায় রয়েছে একটি বড় মোবাইলের দোকান। দোকানের ২০ ইঞ্চি দেওয়াল কেটে লোহার সিঁধ কেটে সর্বস্ব চুরি করে পালায় চোর। বুধবার সকালে দোকানের সাটার খুলে চুরির ঘটনা টের পায় দোকানের মালিক ও কর্মচারীরা। চুরি হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকার মোবাইল ফোন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
চুঁচুড়ার বিশালক্ষী তলা ব্যস্ত বহুল জায়গা। দোকানের সামনে চওড়া রাস্তায় সব সময় গাড়ি চললেও পিছনে ঝোপ ঝাড় নিরিবিলি হওয়ায় তার সুযোগ নিয়ে গভীর রাতে সিঁধ কাটে চোর। দোকানের পিছনে দেওয়াল কেটে ভিতরে ঢুকে সিসি ক্যামেরার তার কেটে চুরি করে। নামী দামী কয়েক লক্ষ টাকার প্রায় সত্তরটি মোবাইল ঠাকুরের গহনা নিয়ে যায় চোর। ঘটনার তদন্তে চুঁচুড়া থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, দোকানের মধ্যে লক্ষাধিক টাকার দামী দামী মোবাইল ফোন ছিল। দোকানের পিছনে জায়গাটি জঙ্গল আচ্ছন্ন।
advertisement
advertisement
খুব একটা বেশি লোকের যাতায়াত নেই সেখানে। সেই সুযোগ নিয়েই দোকানের দেয়াল কেটেছে দুষ্কৃতীরা। দোকানের ভেতরে লোহার গার্ড দেওয়া ছিল। সেটিকেও কেটে দোকানের ভেতরে প্রবেশ করে সমস্ত কিছু চুরি করে নিয়ে পালায় চোরের দল। স্থানীয় ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি বলেন,দীর্ঘদিনের দোকান দেব নারায়ন সেনের। কয়েকটি ছেলের কর্মসংস্থান হয় এই দোকানে। সব জিনিষ চুরি হয়ে গেছে। পুলিশ প্রশাসনের উপর আস্থা আছে দেখা যাক কি হয়।
advertisement
Rahi Haldar
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: দোকানের দেওয়ালে গর্ত করে প্রায় ১৫ লক্ষ টাকার মোবাইল চুরি!
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement