advertisement

Karnataka: আমি মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে তৈরি, আচমকা কংগ্রেসকে হুমকি কুমারস্বামীর

Last Updated:
#বেঙ্গালুরু: এ পর্যন্ত কর্নাটকে যা রাজনৈতিক সঙ্কট চলছে, সোমবারই বোধ হয় তা সবচেয়ে চাপের হয়ে দাঁড়াল৷ এত দিন কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে বেশ কয়েক বার সমালোচনা শোনা গিয়েছে তাঁর গলায়৷ সোমবার একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের হুমকি দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী৷
আরও ভিডিও: Karnataka: বিজেপি-তে আরও কংগ্রেস বিধায়ক? কর্নাটকে সরকার-সঙ্কট
সরাসরি জোটসঙ্গী কংগ্রেসকে হুমকি দিয়ে কুমারস্বামী বললেন, যদি কংগ্রেস তাদের বিধায়কদের নিয়ন্ত্রণ করতে না-পারে, তা হলে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যাবেন৷ কুমারস্বামীর যাবতীয় গোঁসার মূলে এক কংগ্রেস বিধায়ক তথা মন্ত্রীর উক্তি৷ কংগ্রেসের সি পুত্তরঙ্গা শেট্টি রাজ্যের প্রতিমন্ত্রী৷ তিনি দাবি করেন, তাঁর কাছে সিদ্দারামাইয়াই এখনও মুখ্যমন্ত্রী৷ কুমারস্বামী নন৷ এরপরই রেগে যান কুমারস্বামী৷
advertisement
রীতিমতো সাংবাদিক সম্মেলন করে কুমারস্বামী বলেন, 'কংগ্রেসের সদস্যরা সীমা ছাড়িয়ে যাচ্ছেন৷ কংগ্রেস নেতৃত্বকে বিষয়টি দেখা উচিত৷ আমি এ সব দেখবো না৷ যদি কংগ্রেস বিধায়করা এই অভব্যতা বজায় রাখেন, তা হলে আমি সরে যেতে তৈরি৷ কংগ্রেস নেতারা তাদের বিধায়কদের নিয়ন্ত্রণ করুন৷'
advertisement
গত রবিবার সিদ্দারামাইয়া ক্যাম্পের কয়েকজন বিধায়ক কুমারস্বামী সরকারের বিরুদ্ধে বলেন, ৭ মাস হয়ে গেল একটি সরকারের৷ একটিও উন্নয়নমূলক কাজ হয়নি রাজ্যে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka: আমি মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে তৈরি, আচমকা কংগ্রেসকে হুমকি কুমারস্বামীর
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement