advertisement

নর্দমা থেকে উদ্ধার প্লাস্টিকের ব্যাগে মোড়া নয় বছরের নাবালিকার মৃতদেহ

Last Updated:
#চন্ডীগড়: নর্দমা থেকে প্লাস্টিকের প্যাকেট থেকে উদ্ধার ৯ বছরের নাবালিকার মৃতদেহ ৷ ঘটনাস্থল হরিয়ানার রোহতাক ৷ দেহ উদ্ধারের পর সেটি ময়নাতদন্তে পাঠান হয়েছে ৷ রোহতাক পুলিশ সূত্রে খবর, অন্তত পাঁচ বছর আগে ওই শিশুর মৃত্যু হয়েছে ৷ তবে, ময়নাতদন্তের রিপোর্ট এখনও মেলেনি ৷
তদন্তকারী অফিসার দেবী সিং জানিয়েছেন, নির্যাতিতার বয়স মাত্র ৯ ৷ রোহতাকের তিতাউলি গ্রাম থেকে এই শিশুটির দেহ উদ্ধার হয়েছে ৷ তবে, ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে কি না সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ এখনও ওই নাবালিকার পরিচয়ও পাওয়া যায়নি ৷ তাই ওই নাবালিকা ধর্ষণের শিকার কি না সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷
advertisement
যদিও অভিযুক্ত ব্যক্তিদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷ স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওই নাবালিকাকে ধর্ষণ করে অন্যত্র ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন দুষ্কৃতিরা ৷ ওই নাবালিকার একটি হাত কাটা অবস্থায় প্লাস্টিক প্যাকেটটির বাইরে পড়েছিল ৷ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নর্দমা থেকে উদ্ধার প্লাস্টিকের ব্যাগে মোড়া নয় বছরের নাবালিকার মৃতদেহ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement