advertisement

রবিবার, বৃষ্টি, কফি আর ঠাকুরবাড়ির রেসিপি-- ইলিশ ফিরিঙ্গি ফ্রাই! জীবনে আর কী চাই!

Last Updated:

মেঘলা আকাশ, কফি আর ঠাকুরবাড়ির রেসিপি- ইলিশ ফিরিঙ্গি ফ্রাই! জীবনে আর কী চাই!

#কলকাতা: ইলিশ ফিরিঙ্গি ফ্রাই ঠাকুরবাড়ির রান্না। খোদ, পূর্ণিমা ঠাকুরের রেসিপি! পোশাক-আসাক, কেতা কায়দা থেকে হেঁশেল...ঠাকুরবাড়িতে বরাবরই পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব ছিল। বিদেশি 'ফিশ ফ্রাই'-এর আদলে পূর্ণিমা ঠাকুর বানালেন ইলিশের ফিরিঙ্গি ফ্রাই!
সময় লাগে এই ১ঘণ্টা ১০ মিনিটের মতো। উপকরণও আহামরি কিছু নয়! ৩ জনের জন্য বানাতে লাগবে ৬ টুকরো ইলিশ মাছ, ভাজার জন্য পরিমাণমতো সাজা তেল, ৪ টেবিল পেঁয়াজবাটা, ২ টেবিল চামচ আদাবাটা, ২ টেবিল চামচ রসুনবাটা, স্বাদমতো নুন, গোলমরিচগুঁড়ো, ১ চা চামচ কাঁচালঙ্কাবাটা, ২ কাপ ব্রেডক্রাম, আধ টেবিল চামচ ভিনিগার, ২ টেবিল চামচ ময়দা।
advertisement
এবার, মাছে আদাবাটা, রসুনবাটা, পেঁয়াজবাটা, ভিনিগার, সামান্য নুন আর গোলমরিচগুঁড়ো মাখিয়ে ৪৫ মিনিট ফ্রিজে রেখে দিন। ১ কাপ জলে ময়দা গুলে রাখুন। মাছ ম‍্যারিনেট হয়ে গেলে, ফ্রিজ থেকে বের করে নিন। স্বাভাবিক তাপমাত্রায় এসে গেলে একটি করে মাছ ময়দার মিশ্রণে ডুবিয়ে, ব্রেডক্রামে গড়িয়ে ছাঁকা তেলে ভেজে তুলুন!
advertisement
একে ইলিশ, তায় অমন লোভনীয় রান্না! ঠাকুরবাড়ির সান্ধ্য আসরে, পাতে পড়তে না পড়তেই হাপিস!
advertisement
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
রবিবার, বৃষ্টি, কফি আর ঠাকুরবাড়ির রেসিপি-- ইলিশ ফিরিঙ্গি ফ্রাই! জীবনে আর কী চাই!
Next Article
advertisement
WB Assembly Election 2026: ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
  • বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে

  • সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি

  • নির্বাচনকে ঘিরে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement