advertisement

পৌষ জমুক ঝোলা গুড় আর সরু চাকলি পিঠে

Last Updated:
ঝোলা গুড়ের গন্ধে এখন চারদিন ম'ম৷ পৌষ মাস যখন চলছেই তখন বানিয়েই ফেলুন সরু চাকলি পিঠে৷ ঝোলা গুড়ে ডুবিয়ে খান সরু চাকলি পিঠে৷
কী কী লাগবে
গোবিন্দভোগ চাল-২ কাপ
advertisement
বিউলির ডাল-১ কাপ
মৌরি-১ চা চামচ
নুন-১/৪ চা চামচ
ঘি-২ টেবল চামচ
কীভাবে বানাবেন
বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রাখুন৷ গোবিন্দভোগ চাল ৩০ মিনিট ভিজিয়ে রাখুন৷ চাল, ডাল একসঙ্গে জল দিয়ে বেটে ঘন মিশ্রণ তৈরি করুন৷ এর মধ্যে নুন ও মৌরি মিশিয়ে ১ ঘণ্টা রেখে দিন যাতে কিছুটা ফারমেন্ট করে৷
advertisement
মাঝারি আঁচে ননস্টিক প্যান গরম করুন৷ প্যানে ঘি ছড়িয়ে দিন৷ এবার গোল হাতায় করে চাল-ডাল বাটা দিয়ে তাওয়ায় ছড়িয়ে দিন৷ একপিঠ ভাল করে সেঁকা হলে উল্টে দিয়ে অন্য পিঠও সেঁকে নিন৷ তবে কোনও পিঠ যেন বেশি মুচমুচে না হয়ে যায়৷
ঝোলা গুড়ের সঙ্গে খান সরু চাকলি পিঠে৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
পৌষ জমুক ঝোলা গুড় আর সরু চাকলি পিঠে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement