advertisement

শীতকালের পার্টি ডেজার্ট জমে যাক অরেঞ্জ পুডিং-এ

Last Updated:
শীতকাল মানেই বাজার ভর্তি রসালো, মিষ্টি কমলালেবু৷ এই সময় যত পারেন উপভোগ করে নিন কমলালেবু৷ আজ শিখে নিন অরেঞ্জ পুডিং-এর রেসিপি৷
কী কী লাগবে
কমলালেবু- ২টো বড়
advertisement
চিনি- ১/৩ কাপ
ময়দা- ১/৪ কাপ
নুন- ১/৪ চা চামচ
ডিম- ৩টে বড় (কুসুম ও সাদা অংশ আলাদা করা)
দুধ- ১ কাপ
গলানো মাখন- অর্ধেকটা স্টিক
লেমন জুস- ২ টেবল চামচ
কীভাবে বানাবেন
ওভেন ৩৫০ ডিগ্রি ফারেনহাইটে প্রি-হিট করুন৷ বেকিং ডিশে মাখন গলিয়ে গ্রিজ করে নিন৷ ১টা কমলালেবু থেকে ২ চা চামচ জেস্ট বের করে নিন৷ আধ কাপ কমলার রস বের করে নিন৷ একটা বড় বাটিতে চিনি, ময়দা, নুন এক সঙ্গে মিশিয়ে নিন৷ অন্য বাটিতে ডিমের কুসুম, দুধ, মাখন, অরেঞ্জ জেস্ট ও লেবুর রস মিশিয়ে নিন একসঙ্গে৷ এই মিশ্রণ ঢেলে দিন চিনি, ময়দার মিশ্রণে৷ ডিমের সাদা অংশ ফেটিয়ে নিয়ে মিশ্রণে মেশান৷ বেকিং ডিশে এই মিশ্রণ ঢেলে জলের ওপর বসিয়ে দিন বেকিং ডিশ৷ ৪০ থেকে ৪৫ মিনিট বেক করুন যতক্ষণ না পাফ হয়ে সোনালি রং ধরছে৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
শীতকালের পার্টি ডেজার্ট জমে যাক অরেঞ্জ পুডিং-এ
Next Article
advertisement
‘প্রথমে শুনে মনে হয়েছিল ভুল খবর, বড্ড তাড়াতাড়ি চলে গেল...’, রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেব
‘প্রথমে শুনে মনে হয়েছিল ভুল খবর, বড্ড তাড়াতাড়ি চলে গেল...’, রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেব
  • ‘প্রথমে শুনে মনে হয়েছিল ভুয়ো খবর, বড্ড তাড়াতাড়ি চলে গেল...’

  • ‘ওর সঙ্গে শপিং করতে যাওয়া বা ছবির শুটিংয়ের মুহূর্তগুলো চোখের সামনে ভাসছে’

  • রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ দেব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement