advertisement

'ছদ্মবেশ’-এ কাঁকুরগাছি মিতালী সংঘ, কুশমণ্ডির মুখোশেই সাজছে মণ্ডপ

Last Updated:

কুশমণ্ডির সেই মুখোশেই সাজছে তিরাশি বছরের কাঁকুগাছি মিতালী সংঘ। থিমের নাম ছদ্মবেশ।

#কাঁকুরগাছি: ছদ্মবেশে উমা আসছে কাঁকুরগাছি মিতালী সংঘে। যেখানে মুখ ঢাকে মুখোশে। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডির প্রাচীন লোকশিল্পে সাজছে কাঁকুরগাছির মণ্ডপ। পুজোয় হবে লাইভ পারফর্মেন্স।
মুখোশ নিয়েই বাঁচে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি। মুখোশের আড়ালে নয়। মুখোশেই রূপ খোলে গম্ভীরা মুখ নাচের। যে নাচে মুখোশ-ই আদরের মুখ। গ্রামের বাসিন্দারা নিজেরাই তৈরি করেন কাঠের তৈরি বিভিন্ন দেব-দেবীর মুখোশ। বাদ যায় না নরসিংহ, রাক্ষস, বাঘ, কালী, চামুণ্ডারাও। সেই মুখোশেই উৎসব-যাপন গ্রামের মানুষের।
কুশমণ্ডির সেই মুখোশেই সাজছে তিরাশি বছরের কাঁকুগাছি মিতালী সংঘ। থিমের নাম ছদ্মবেশ। গম্ভীরা-মুখার আদলে তৈরি হচ্ছে একশোটি ফাইবারের মুখোশ। মণ্ডপ যেন এক চিলতে মুখোশগ্রাম।
advertisement
advertisement
ছৌ নাচের মত কদর জোটেনি। আজও অনাদৃতই গম্ভীরা মুখ-নাচ। পুজোয় বাংলার প্রাচীন সেই লোকশিল্পকে সকলের সামনে তুলে ধরতে চান পুজোর উদ্যোক্তারা।
কুমোরটুলিতে তৈরি হচ্ছে সাবেকি প্রতিমা। পুজোর বিশেষ আকর্ষণ কুশমণ্ডি গ্রামের শিল্পীদের লাইভ মুখোশনাচ।
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
'ছদ্মবেশ’-এ কাঁকুরগাছি মিতালী সংঘ, কুশমণ্ডির মুখোশেই সাজছে মণ্ডপ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement