advertisement

আমার গামছা, তোমার গামছা

Last Updated:

ওমা সে তো মাথা মোছার জিনিস। গা-হাত-পা মোছারও বটে। তবে কী না সেই যুগে যদি আপনি পড়ে থাকেন তা হলে সব গেল। কারণ গামছাকে অত হেলাফেলা করার দিন কিন্তু আর নেই।

#কলকাতা: ওমা সে তো মাথা মোছার জিনিস। গা-হাত-পা মোছারও বটে। তবে কী না সেই যুগে যদি আপনি পড়ে থাকেন তা হলে সব গেল। কারণ গামছাকে অত হেলাফেলা করার দিন কিন্তু আর নেই। এমনিতে গামছা হল গিয়ে এক্কেবারে খাঁটি মাল্টিটাস্কার। গা মোছে বলে তার নাম গামছা হয়েছে ঠিকই, কিন্তু হিসেব অতো সহজ নয় বস। বাঙালির জুতো সেলাই to চণ্ডীপাঠ, সবেতেই তিনি স্বমহিমায় বিরাজমান। তেল মেখে গামছা কাঁধে দাদু স্নান করতে যায়, ওদিকে পুজো-বিয়ে-উপনয়ন-শ্রাদ্ধে ঘটের ডগায় বসে রয়েছে গামছাটি, জেলে আবার গামছা দিয়েই কুচো মাছ ধরে, মুটের মাথায় গামছার বিড়ে। মোট কথা আমরা তেমন পাত্তা না দিলেও গামছা ছাড়া কিন্তু বাঙালি পালা-পার্বণ এক্কেবারে অচল।
গামছার সাজসজ্জা ৷ গামছার সাজসজ্জা ৷
তবে সদ্যই গামছার দরটা একটু হলেও বেড়েছে। বাড়ির বারান্দায় তারে ঝোলানো হেলাফেলার গামছাটি বিবি রাসেলের হাত ধরে আন্তর্জাতিক হয়েছে ৷ আর এরপরেই কাহানি মে মোক্ষম একটা ট্যুইস্ট মেরে হঠাৎই গামছা ঢুকে পড়েছে এক্কেবারে সটান সাজঘরে। একফালি গামছা দিয়ে এখন কী না হচ্ছে। আর জেনে রাখুন, এ বারের পয়লা বৈশাখে মারকাটারি ইন কিন্তু এই গামছা চেক। প্রথমত সুতির কাপড়। গরমে পারফেক্ট। দ্বিতীয়ত ইউনিক। আর এতেই ভর গরমে বাজিমাৎ।
advertisement
advertisement
প্রথমে আসা যাক শাড়িতে। গামছা চেকের শাড়ি এখন দারুন ট্রেন্ডি। একটু ভাল বুটিক কালেকশনে চোখ রাখলেই হাজার একটা গামছা চেকের শাড়ি পেয়ে যাবেন হাতের কাছে। সকালে পুজো দিতে গেলে আদি সাদা-লাল গামছা চেক পরুন। সবচেয়ে ভাল লাগবে আটপৌরে ধাঁচে পড়লে। চুল খোলা থাক। কপালে ছোট্ট লাল টিপ আর গাঢ় কাজল। শুধু কিন্তু গামছা শাড়িতে আটকে থাকলে চলবে না।
advertisement
শাড়ি পছন্দ না হলে যে কোনও ব্লক কালার সুতি বা খাদির শাড়ির সঙ্গে কনট্রাস্টে পরুন গামছা চেক ব্লাউজ। দুর্দান্ত মানাবে। তবে হ্যাঁ, নববর্ষ বলে কথা। ব্লাউজেও থাকতে হবে স্পেশ্যালিটি। থ্রি-কোয়ার্টার বা গ্লাস স্লিভসের সঙ্গে গামছা চেকের কুঁচি বা ফ্রিল ট্রাই করতে পারেন। ঘটি হাতা ব্লাউজও সাবেকি সাজের সঙ্গে ফাটাফাটি। আর জরা হাটকে সাজতে চাইলে কোল্ড সোল্ডার তো আছেই। ফুল হাতাও ট্রাই করতে পারেন। তবে অবশ্যই সকালের দিকে। না হলে গরমের হাত থেকে আপনাকে কে বাঁচাবে?
advertisement
এ তো গেল শাড়ি-ব্লাউজের কথা। তবে নববর্ষ হলেও শাড়িতে ‘না’ হতেই পারে। সেক্ষেত্রেও হাজির হয়ে যাবে গামছা চেক। লং ম্যাক্সি ড্রেস এখন দারুন ইন। গামছা চেক ড্রেস বাছতে পারেন। অফ শোল্ডার সুতির লং গাউন দারুন মানাবে পয়লার দিনে।
আরও একটা পোশাক কিন্তু এখন ইয়ং জেনারেশনের হট লিস্টে। লং স্কার্ট আর র‍্যাপার। আর সেখানেও অবশ্যম্ভাবী গামছা। ব্লক কালারের স্কার্টে থাকতে পারে গামছা পাড়। বা পুরো স্কার্টটাই চেকের ওপর হতে পারে। আবার প্লেইন সুতির স্কার্টের সঙ্গে টাই-আপ করতে পারেন গামছা চেক টপও।
advertisement
শুধু কী জামাকাপড় পরলেই হল? সঙ্গে গয়না না হলে আর পয়লা বৈশাখ কী? গামছা প্রিন্টের গয়নাও কিন্তু হট কেকের মতো বিক্রি হচ্ছে বাজারে। কী নেই সেখানে? ব্যাঙ্গলেস থেকে নেক পিস, দুল থেকে আংটি সবটাই পাবেন।
বাংলার কার্তিক ঠাকুররা ভাবছেন, সব সাজগোজ শুধুই মেয়েদের বেলা। ছেলেরা যেন বানের জলে ভেসে এসেছে। এমনকী গামছাও বোধহয় তাঁদের মোটে পাত্তা দিচ্ছে না। আজ্ঞে না, এই ধারণা কিন্তু একেবারেই ভুল। গামছা চেক শার্ট, পঞ্জাবিতে গামছার পোঁচ, চেক কুর্তা, গামছা পেড়ে ধুতি সবটাই দোকানে রেডি আপনারই জন্য।
advertisement
এখন শুধু একটাই কথা বলার, গামছাকে অত তুচ্ছ তাচ্ছিল্য করবেন না হে!
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
আমার গামছা, তোমার গামছা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement