advertisement

মহিষাদল রাজবাড়িতে ঢাকে পড়ল কাঠি, প্রতিপদ থেকেই শুরু পুজো

Last Updated:
#মহিষাদল: প্রতিপদেই ঢাকে কাঠি পড়ল পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়িতে। আজ থেকে দশমী পর্যন্ত রাজবাড়ির দুর্গাদালানে পূজিতা হবেন দেবী। আড়াইশো বছরের পুরোন পুজোতে জাঁকজমক কমলেও প্রাচীন রীতিনীতি আজও ধরে রেখেছেন রাজবাড়ির সদস্যরা।
সে ১৭৭৪ সালের কথা। রানি জানকীর হাত ধরে মহিষাদল রাজবাড়িতে শুরু হয়েছিল মা দুর্গার পুজো।
একসময় রাজবাড়ির তোপধ্বনির আওয়াজ শুনে গাঁয়ের মানুষজন পুজোয় আসতেন। কিন্তু পরিবেশের কথা ভেবেই সে প্রথা আজ বন্ধ। রূপকথার স্মৃতি গায়ে মেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে কামানটা।
advertisement
তখন আড়ম্বরও ছিল দেখার মত। কেদার-বদ্রী থেকে আনা হত ১০৮ নীলপদ্ম। অষ্টমীতে আটমন চালের ভোগ রাঁধা হত। কিন্তু কালের নিয়মে সেসব এখন হারিয়ে গিয়েছে। তবু প্রাচীন এতিহ্য ধরে রাখার চেষ্টা করেছেন রাজবাড়ির সদস্যরা।
advertisement
আজও প্রতিপদ থেকে শুরু হয় পুজো। রাজবাড়ির মহিলারা পর্দার আড়াল থেকে পুজোয় অংশ নেন। রাজবাড়ির পরতে পরতে জড়িয়ে রয়েছে অনেক অজানা ইতিহাস।
ইতিহাস আর ঐতিহ্যের টানেই আজও মানুষ ভিড় করেন রাজবাড়িতে। পুজোর কটা দিন গমগম করে রাজবাড়ির দালান... ধূপধুনো..শিউলির গন্ধ আর ঝাড়বাতিগুলো আলো করে রাখে চারপাশ। প্রতিপদ থেকে দশমীর হইহুল্লোর মিলিয়ে যায় রাজদীঘির বিসর্জনে...তারপর আবারও একটা বছরের অপেক্ষা...
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
মহিষাদল রাজবাড়িতে ঢাকে পড়ল কাঠি, প্রতিপদ থেকেই শুরু পুজো
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement