advertisement

জোরকদমে চলছে সোনমের বিয়ের প্রস্তুতি, সঙ্গীতের অনুষ্ঠান কোরিওগ্রাফ করছেন ফারহা খান

Last Updated:

জোরকদমে চলছে সোনমের বিয়ের প্রস্তুতি, সঙ্গীতের অনুষ্ঠান কোরিওগ্রাফ করছেন ফারহা খান

#কলকাতা: জোরকদমে চলছে সোনম কাপুরের বিয়ের প্রস্তুতি! যখন গোটা বলিউড ভাবছে, কাপুর কন্যাকে কী উপহার দেওয়া যায় , তখন ছক্কা মারলেন কোরিওগ্রাফার ফারহা খান। সোনমের সঙ্গীতের অনুষ্ঠানে ডান্স কোরিওগ্রাফ করছেন তিনি। আর এটাই 'নীরজা'স্টারকে তাঁর বিয়ের উপহার।
বিস্বস্ত সূত্রের থেকে জানা যায়, সোনম আর অর্জুন আহুজার বিয়েতে, সঙ্গীত-এর অনুষ্ঠানে ডান্স কোরিওগ্রাফের পুরো দায়িত্ব ফারহার।
অনিল কাপুরের জুহুর বাংলোতে রিহার্সাল চলছে পুরোদমে। সোনমের জনপ্রিয় কিছু গান, যেমন 'বীরে দি ওয়েডিং'-এর টাইটেল ট্র্যাক, 'খুবসুরত'-এর 'আভি তো পার্টি শুরু হুই হ্যায়', 'প্রেম রতন ধন পায়েও'-র টাইটেল ট্র্যাকে ডান্স ফ্লোর কাঁপাবেন সোনমের বন্ধু,  দিদি-বোনেরা। এমনকী, একটি সিকোয়েন্সে নাচবেন খোদ সোনমও! তবে, সবথেকে সুন্দর মু্হূর্ত--একটি স্পেশাল ডান্স সিকোয়েন্সে দেখা মিলবে পাত্রীর বাবা-মা, অনিল আর সুনিতার।
advertisement
এখনও 'ডি ডে'-এর তারিখ নিশ্চিত করে বলেনি কপুর পরিবার। তবে, শোনা যাচ্ছে, ৭ থেকে ১০ মে-র মধ্যেই বিয়ে করছেন কপোত কপোতী। মুম্বই শহরের ভিড়ভাট্টার বাইরে, একটি পাঁচতারা হোটেলে আয়োজিত হবে বিয়ের অনুষ্ঠান।
advertisement
'বীরে দি ওয়েডিং'-এর গান 'তারিফান'-এও সোনম কাপুরের ডান্স সিকোয়েন্স কোরিওগ্রাফ করেছেন ফারহা খান। ফারহা কে ধন্যবাদ জানিয়ে, গত সপ্তাহে ইন্সটাগ্রামে ফারহার সঙ্গে একটি ছবিও পোস্ট করেছিলেন সোনম।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জোরকদমে চলছে সোনমের বিয়ের প্রস্তুতি, সঙ্গীতের অনুষ্ঠান কোরিওগ্রাফ করছেন ফারহা খান
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement