advertisement

Rahul Arunoday Banerjee: "হ্যাঁ সেটাই। মেটার, থেটার এর খবর রেখে কি হবে?" ফেসবুকে এখনও জ্বলজ্বল করছে রাহুলের শেষ পোস্ট

Last Updated:

থিয়েটারের প্রতি তাঁর টান ছিল বরাবরের। মৃত্যুর মাত্র ১৮ ঘণ্টা আগেও ফেসবুকে সেই অনুরাগের ছাপ স্পষ্ট ছিল। সৌরভ পালোধীর একটি পোস্ট শেয়ার করে খানিক ব্যঙ্গের সুরে তিনি লিখেছিলেন, “হ্যাঁ, সেটাই—মেটার, থিয়েটার নিয়ে এত মাথা ঘামিয়ে লাভ কী?”

কী লিখেছিলেন রাহুল?
কী লিখেছিলেন রাহুল?
কলকাতা: বরাবরই তার আত্মিক টান ছিল থিয়েটারের সঙ্গে। আর মৃত্যুর ১৮ ঘণ্টা আগের পোস্টেও ফেসবুকে জ্বলজ্বল করছে তার সেই বিষয়ের একটি পোস্ট। সৌরভ পালোধীর একটি পোস্ট শেয়ার করে খানিক শ্লেষের সুরেই তিনি লেখেন, “হ্যাঁ সেটাই। মেটার, থেটার এর খবর রেখে কি হবে?”
কিন্তু, কেন এমন লিখলেন তিনি? আদতে সৌরভ ওই পোস্টে লেখেন, “অন্য স্টেটের সবাই বলছে, মেটার প্রাপ্তি দিল্লি এবং যে যে নাটক যে স্টেটের সবার মিডিয়া কাভার করে, মেন পেপারে খবর করে, কিন্তু কলকাতায় কেন করে না।
আমি হাসলাম। উত্তর দিলাম না।
advertisement
থিয়েটার তো এত পাত্তা দেওয়া যায় নাকি। ধ্যাত।”
advertisement
আর এই পোস্ট শেয়ার করেই তিনি লেখেন। ১৮ ঘণ্টা আগের পোস্টে তার সেই শেয়ার এখনও জ্বলজ্বল করছে।
প্রসঙ্গত, জানা যায় ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের জন্য দিঘার তালসারি সৈকতে গিয়েছিল সিরিয়ালের কলাকুশলীরা। ছিলেন অভিনেতা নীল, মধুমিতা চক্রবর্তী, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, সাহানা-সহ গোটা টিম। সূত্রের খবর, রবিবার সিরিয়ালের শ্যুটিং চলছিল সকাল থেকেই। রাহুলের শেডিউল ছিল পরের দিকে। তত ক্ষণে বাকি অভিনেতারা শট দিয়ে তালসারি ছেড়ে চলে গিয়েছিন। রাহুলের নৌকা-বিহারের একটা শট ছিল। নৌকায় চেপে মাঝ সমুদ্রে যান অভিনেতা। সঙ্গে ছিলেন টেকনিশিয়ানরা। জানা যায়, শট দেওয়ার সময়েই জলে পড়ে তলিয়ে যান রাহুল। ঘণ্টাখানেক খোঁজার পর টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় দিঘা জেনারেল হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরাই অভিনেতাকে মৃত ঘোষণা করেন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee: "হ্যাঁ সেটাই। মেটার, থেটার এর খবর রেখে কি হবে?" ফেসবুকে এখনও জ্বলজ্বল করছে রাহুলের শেষ পোস্ট
Next Article
advertisement
Rahul Banerjee Passed Away: প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিং করতে গিয়ে তলিয়ে গেলেন 'চিরদিনই তুমি যে আমার' তারকা
  • প্রয়াত টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে জলে তলিয়ে যান অভিনেতা

  • হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement