The Bengal Files: বিবেকের নজরে এবার বাংলা! কাশ্মীরের পর আসছে 'দ্য বেঙ্গল ফাইলস', কোন গল্প সামনে আনতে চলেছেন
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
The Bengal Files: ‘দ্য দিল্লি ফাইল্স’ ছবিটির ঘোষণা করেছিলেন পরিচালক বিবেকরঞ্জন অগ্নিহোত্রী। তবে সেই ছবির নাম বদলে তিনি আনতে চলেছেন 'দ্য বেঙ্গল ফাইলস'।
কলকাতা: ২০২২ সালে ‘দ্য কাশ্মীর ফাইলস’ এনে দেয় তুমুল সাফল্য। বক্স অফিসেও সেই ছাপ স্পষ্ট। এর পরেই ‘দ্য দিল্লি ফাইল্স’ ছবিটির ঘোষণা করেছিলেন পরিচালক বিবেকরঞ্জন অগ্নিহোত্রী। তবে সেই ছবির নাম বদলে তিনি আনতে চলেছেন ‘দ্য বেঙ্গল ফাইলস’।
পোস্টার অনুসারে, ছবিটির পুরো নাম ‘দ্য বেঙ্গল ফাইলস: রাইট টু লাইফ’। এর আগে এর নাম ছিল, ‘দ্য দিল্লি ফাইলস- দ্য বেঙ্গল চ্যাপ্টার’। প্রথম সারির সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে বিবেক বলেন, “প্রথম এবং প্রধান কারণ হল ছবিটি বাংলা সম্পর্কে। যখন আমরা প্রকল্পটি তৈরি শুরু করি, তখন আমরা ভেবেছিলাম যে এটি একটি টু-পার্ট প্রোজেক্ট তৈরি করব যার একটি ‘দিল্লি ফাইলস’ নামে এবং দ্বিতীয়টি ‘দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর আদলে হবে।’
advertisement
BIG ANNOUNCEMENT:
The Delhi Files is now The Bengal Files. Teaser coming this Thursday, 12 June 2025 at 12 PM.
In cinemas on 05 September 2025.
দ্য দিল্লি ফাইলস এখন দ্য বেঙ্গল ফাইলস। টিজার আসছে আগামী বৃহস্পতিবার, ১২ই জুন ২০২৫, দুপুর ১২টায়।
ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি… pic.twitter.com/tzXEEYdS28
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) June 10, 2025
advertisement
advertisement
বিবেক আরও বলেন, “কিন্তু তারপর বহু মানুষ আমাকে বেঙ্গল ফাইলস নাম রাখার জন্য অনুরোধ করে। তারপর আমি একটি পোল করি যেখানে ৯৯ জন আমাকে নাম পরিবর্তনের অনুরোধ করেন।” মনে করা হচ্ছে, টলিউডের বহু তারকাকে দেখা যাবে। ছবিটি মুক্তি পাবে ১৫ সেপ্টেম্বর।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 10, 2025 5:34 PM IST









