advertisement

Viral Video | Sonu Sood: সোনু সুদই ভগবানের রূপ! বাড়ির সামনে রোজ ভিড় জমান শয়ে শয়ে মানুষ! থেমে নেই সাহায্য! ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video | Sonu Sood: করোনা কমে গেলেও সাহায্য থামাননি সোনু সুদ! সোনু সুদের বাড়ির সামনে বৃষ্টি মাথায় করে রোজ ভিড় জমান বহু মানুষ ! নিজেই সব কথা শুনছেন সোনু! ভাইরাল ভিডিও

#মুম্বই:  সোনু সুদ। বলিউডের এই তারকাকে কে না চেনে! শুধু অভিনয়ের জন্য নয় সোনু সুদকে মানুষ ভগবানের আর এক রূপ মনে করেন। তার কারণ আছে বহু। প্রথম যখন করোনা হানা বসায় ভারতে, সে সময় চরম অবস্থার মুখে পড়তে হয়েছিল মানুষকে। ভারতের রাস্তায় রাতারাতি নেমে পড়েছিল হঅজার হাজার পরিযায়ী শ্রমিক। অন্য রাজ্যে কাজ করতে গিয়ে লকডাউন। পায়ে হেঁটে নিজের গ্রামে ফিরতে চেষ্টা করছিলেন হাজার হাজার মানুষ। সে দৃশ্য ভোলার নয়। আর ঠিক সেই সময় পথে নেমেছিলেন সোনু সুদ। নিজের খরচে, চেষ্টায় বাড়ি পৌঁছে দিয়েছেন হাজার হাজার শ্রমিককে।
এখানেই শেষ নয়। সোনু তাঁর টুইটার হ্যান্ডেলকে রীতিমতো একটা হেল্প সেন্টারে পরিণত করেছিলেন। গোটা দেশের অসহায় মানুষ সোনু সুদকে টুইটারে জানিয়েছেন তাঁদের সমস্যার কথা। দেরি না করে সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়িয়েছেন সোনু। মানুষকে সাহায্য করবেন বলে বন্দক রেখেছেন নিজের বিলাসবহুল ফার্ম হাউস। বিক্রি করেছেন বেশ কিছু সম্পত্তি। বিদেশ থেকে ছাত্রদের ফেরানো হোক বা প্রত্যন্ত গ্রামের গরীব মেয়েকে পড়াশুনোতে সাহায্য সব করেছেন সোনু সুদ। ঠিক তার পর থেকেই সোনু সুদের বাড়ির চিত্রটাই বদলে গেছে।
advertisement
advertisement
advertisement
প্রতিদিন সকালে কয়েক শো মানুষ ভিড় জমান সোনু সুদের বাড়ির সামনে। কারও বাচ্চার চিকিৎসার জন্য টাকা দরকার, কারও পড়াশুনো আটকে গেছে অভাবে, কারও সংসার চলছে না কাজ নেই বলে, কেউ ফিরতে চান নিজের গ্রামে। এমন হাজার সমস্যা নিয়ে মানুষ এসে ভিড় করেন সোনুর দরজায়। অবাক বিষয় হল সোনু নিজে প্রতিদিন এসে এই সব মানুষের কথা শোনেন। এবং নিজের সাধ্যমতো তাঁদের সকলকে সাহায্য করেন। একটা টিম তৈরি করেছেন সোনু। যারা সকলের সমস্যা জেনে নেয়। সোনু নিজেও শোনেন। তারপর এক এক করে সমাধান করেন। বর্তমানে বৃষ্টিতে মুম্বই ভেসে যাচ্ছে। কিন্তু সোনু সুদের বাড়ির সামনে মানুষের ভিড় কমেনি। রোজ আসছেন বহু মানুষ। এমন সোনুকে ভগবানের রূপ ছাড়া আর কি বলা যায়! সম্প্রতি একটি ভিডিও ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video | Sonu Sood: সোনু সুদই ভগবানের রূপ! বাড়ির সামনে রোজ ভিড় জমান শয়ে শয়ে মানুষ! থেমে নেই সাহায্য! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement