advertisement

ঘরোয়া পোশাকে পিকনিকে গিয়ে কষিয়ে মাংস রান্না টলি-নায়িকার,ফেসবুকের ভিডিও ভাইরাল

Last Updated:

মাটির উনুন লোহার কড়াইয়ে কষিয়ে মাংস রান্না জয়ার

#ঢাকা: শীতকালেই জমে পিকনিক৷ খোলা মাঠে সকলে মিলে রান্নার মজাই আলাদ৷ এবং সেই সব রান্নার স্বাদও যেন হয় অতি সুস্বাদু৷ তাই তো জনপ্রিয় নায়িকাও গেলেন পিকনিকে৷ খোলা আকাশের নিচে মাটির উনুনে নিজে হাতে তুলে নিলেন খুন্তি-হাতা৷ কড়াইয়ে কষিয়ে করলেন রান্না৷ নিজে হাতে ভাজলেন আলু, তারপর এক একে মশলা দিয়ে হল তৈরি হল মাংসের ঝোল৷ যিনি এই রান্না করলেন তিনি হলেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা জয়া এহসান৷ মুখে কোনও মেকআপ নেই৷ পরনেও ঘরোয়া পোশাক জয়া৷ একেবারে সাধারণের মতোই তিনিও গিয়েছিলেন পিকনিকে৷
মাংস ভাত ছাড়াও ছিল আরও কয়েকটি বিশেষ পদ৷ চচ্চড়ি, মেথি শাকের তরকারি এবং সুস্বাদু আলু সেদ্ধ৷ তবে সেই আলুসেদ্ধ মাখারও অভিনব কায়দা দেখা গেল ভিডিওতে৷ হাত দিয়ে নয়, এক বিশেষ বস্তু দিয়ে ঘষেঘষে মাখা হল আলু৷ স্বাদ বাড়ানোর জন্য তাতে দেওয়া হল পেয়াজ, লঙ্কা কুঁচি ও ধনেপাতাও৷ আর এসবের সঙ্গে থাকল পেঁয়াজ, টমেটো লেবুর স্যালাড৷
advertisement
advertisement
জয়া এসহান একজন বুদ্ধিদীপ্ত অভিনেত্রী৷ দুই বাংলায় তার যথেষ্ট জনপ্রিয়তা৷ একই সঙ্গে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে সমানভাবে কাজ করে চেলেছেন তিনি৷ কিছুদিন আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি রবিবার৷ অন্যদিকে মুক্তির অপেক্ষায় তার ছবি ভূতপরী৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ঘরোয়া পোশাকে পিকনিকে গিয়ে কষিয়ে মাংস রান্না টলি-নায়িকার,ফেসবুকের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement